ধর্ষণের দায়ে ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ধর্ষণের দায়ে ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিচার বিভাগ জানিয়েছে, মঙ্গলবার ইরানি কর্তৃপক্ষ দেশটির উত্তরাঞ্চলে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। খবর এএফপির।
বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইটের তথ্য অনুসারে, ২০২২ সালে মাজানদারান প্রদেশে ধর্ষণের দায়ে অভিযুক্ত হয় ওই দুই ব্যক্তি।
যাদের পরিচয় প্রকাশ করা হয়নি, তাদের ‘সুপ্রিম কোর্ট রায় বহাল রাখার পর’ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
গত মাসে কর্তৃপক্ষ উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে দুই নারীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
হত্যা ও ধর্ষণসহ অপরাধের জন্য মৃত্যুদণ্ড বহাল রাখা ইরান সাধারণত ভোরবেলা মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলোর তথ্যমতে, চীনের পর ইরান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা দেশ।
Aminur / Aminur
সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক
এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১
প্রতিরক্ষা ছাড়িয়েও ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড
সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮
বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের
ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও
ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও
ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি
মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী
বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন
নিরাপত্তা শঙ্কায় সৌদির অর্থনৈতিক সম্মেলন স্থগিত
বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‘এআই’