ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ফুরিয়ে গেছে সৌদির ইন্টারসেপ্টর মিসাইল, সাহায্য চায় অন্যান্য দেশের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২৬ বিকাল ৬:১৩

নিজেদের ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসায় অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছে সৌদি আরব। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে দীর্ঘসময় ধরে যুদ্ধ করায় গুরুত্বপূর্ণ এ মিসাইরে টান পড়েছে রিয়াদের।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা এপি।

মিসাইল ও ড্রোন আটকানোর জন্য ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করা হয়। যেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছুড়ে আকাশে থাকা ড্রোন বা মিসাইল ধ্বংস করা হয়।

এপি জানিয়েছে, সৌদি আরব সম্প্রতি ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান এবং মিসরের কাছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবে স্থাপনে অনুরোধ জানিয়েছে। যেন এগুলো দিয়ে হুথিদের হামলা প্রতিহত করা যায়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছেন, সৌদির অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ করায় তাদেরও ইন্টারসেপ্টর মিসাইলে ঘাটতি পড়েছে। আর এমন পরিস্থিতিতে সৌদি অন্য দেশগুলোর কাছে সহায়তা চেয়েছে।

এদিকে গতকাল বুধবার সৌদি আরব জানায়, হুথিরা পবিত্রনগরী মক্কায় ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। যা মক্কার আকাশসীমায় পৌঁছার আগেই ধ্বংস করা হয়েছে।

তবে হুথিরা এ হামলার অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে সৌদি আরব ঘৃণ্য মিথ্যাচার করেছে। হুথিরা জানিয়েছে, সৌদি আরবে তাদের একমাত্র লক্ষ্য হলো তেল অবকাঠামো।

আরব দেশগুলো সৌদি আরবের প্রতি এখন পর্যন্ত শুধুমাত্র সহমর্মিতা জানিয়েছে। তবে তারা সামরিকভাবে সহায়তার আশ্বাস দেয়নি।

সূত্র: এপি

aliul / aliul

বিদেশি শিক্ষার্থীদের স্বামী-স্ত্রীকে আনার সুবিধা বাতিল করছে অস্ট্রেলিয়া

হুথিদের বিরুদ্ধে সম্ভাব্য অভিযান নিয়ে যা বলল পাকিস্তান

আইসিসির নতুন ডেপুটি চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে

ফুরিয়ে গেছে সৌদির ইন্টারসেপ্টর মিসাইল, সাহায্য চায় অন্যান্য দেশের

হুথিদের সঙ্গে বৈঠকের পর সৌদিকে সহায়তা না করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

হুথিদের জন্য সহায়তা নিলেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে না সৌদি

মার্কিন শুল্ক হুমকির জবাবে রুশ তেল ক্রয় অব্যাহত রাখার ইঙ্গিত ভারতের

হুথিদের হামলা রুখে দিয়ে বিশাল পাল্টা হামলা ইয়েমেনি সরকারি বাহিনীর

মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করার সময় এসে গেছে : পাকিস্তান

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি : এক ব্যক্তিকে ১৩ বছরের কারাদণ্ড দিলো ইসরায়েল

আমরা সম্ভবত যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি : ট্রাম্প

মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল