আইসিসির নতুন ডেপুটি চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন ডেপুটি চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি। আগামী ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন তিনি। প্রথম জিম্বাবুইয়ান হিসেবে আইসিসি-র ডেপুটি চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করলেন মুকুহলানি।
মুকুহলানি বর্তমানে আইসিসি-র অর্থ ও বাণিজ্যিক বিষয়ক এবং মনোনয়ন কমিটির সদস্য হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া তিনি মানবসম্পদ ও পারিশ্রমিক কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার যৌথ আয়োজনে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই তার এই নিয়োগ আফ্রিকান ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।
মুকুহলানিকে অভিনন্দন জানিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘আইসিসি-র ডেপুটি চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ায় আমি তাভেংওয়া মুকুহলানিকে আন্তরিক অভিনন্দন জানাই। ক্রিকেট প্রশাসনে তার অভিজ্ঞতা, বৈশ্বিক খেলা সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা এবং এর উন্নয়নের প্রতি তার অঙ্গীকার আইসিসি বোর্ডের জন্য অত্যন্ত মূল্যবান হবে।’
আইসিসি-র ডেপুটি চেয়ারম্যান মনোনীত হয়ে তাভেংওয়া মুকুহলানি কৃতজ্ঞতা ব্যক্ত করে বলেন, ‘আইসিসি বোর্ডের সকল পরিচালকদের এই আস্থার জন্য আমি গভীরভাবে সম্মানিত এবং ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘অলিম্পিক গেমসে ফিরে আসার মধ্য দিয়ে ক্রিকেট একটি নতুন ও রোমাঞ্চকর যুগে প্রবেশ করছে। আমাদের চেয়ারম্যান এবং বোর্ড পরিচালকদের সঙ্গে নিয়ে ক্রিকেটের যৌথ অগ্রাধিকার নিশ্চিত করা এবং বৈশ্বিক ক্রিকেটের স্বার্থে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
aliul / aliul
হুথিদের লাগাম টানতে সৌদির অনুরোধে ইরানকে গোপন চাপ চীনের
বিদেশি শিক্ষার্থীদের স্বামী-স্ত্রীকে আনার সুবিধা বাতিল করছে অস্ট্রেলিয়া
হুথিদের বিরুদ্ধে সম্ভাব্য অভিযান নিয়ে যা বলল পাকিস্তান
আইসিসির নতুন ডেপুটি চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি
ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে
ফুরিয়ে গেছে সৌদির ইন্টারসেপ্টর মিসাইল, সাহায্য চায় অন্যান্য দেশের
হুথিদের সঙ্গে বৈঠকের পর সৌদিকে সহায়তা না করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
হুথিদের জন্য সহায়তা নিলেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে না সৌদি
মার্কিন শুল্ক হুমকির জবাবে রুশ তেল ক্রয় অব্যাহত রাখার ইঙ্গিত ভারতের
হুথিদের হামলা রুখে দিয়ে বিশাল পাল্টা হামলা ইয়েমেনি সরকারি বাহিনীর
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করার সময় এসে গেছে : পাকিস্তান
ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি : এক ব্যক্তিকে ১৩ বছরের কারাদণ্ড দিলো ইসরায়েল