হুথিদের বিরুদ্ধে সম্ভাব্য অভিযান নিয়ে যা বলল পাকিস্তান
ইয়েমেনের হুথিরা গত সপ্তাহ থেকে সৌদি আরবের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে আসছে। বর্তমানে দেশটির তেল পরিশোধানাগারকে হামলার লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের বিদ্রোহীরা।
হুথিদের সঙ্গে সৌদির এ দ্বন্দ্ব শুরুর মাত্র কিছুদিন আগেই পাকিস্তান ও তুরস্কের সঙ্গে মক্কা চুক্তি নামে একটি প্রতিরক্ষা চুক্তি করেছিল সৌদি আরব। যেখানে বলা হয়েছে, এই তিন দেশের কারও ওপর যদি কোনো সশস্ত্র হামলা হয় তাহলে এটি সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
এমন অবস্থায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খানকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) হুথিদের নিয়ে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। তাকে জিজ্ঞেস করা হয় সৌদির সঙ্গে থাকা সামরিক চুক্তির আওতায় হুথিদের বিরুদ্ধে পাকিস্তান কোনো ব্যবস্থা নেবে কি না। জবাবে সাজ্জাদ হায়দার খান বলেন, “সৌদির সঙ্গে থাকা চুক্তিগুলোর নীতি ও উদ্দেশ্য নিয়ে পাকিস্তান এখনো প্রতিশ্রুতবদ্ধ রয়েছে। হুথিদের বিরুদ্ধে যদি কোনো ধরনের সামরিক ব্যবস্থা নেওয়া হয় তাহলে অভিযানের সুবিধার্থে তা গোপন রাখা হবে।”
তিনি হুথিদের সামরিক কার্যক্রম বন্ধের আহ্বান জানান। বিশেষ করে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালির কাছে কোনো ধরনের হামলা না চালানোর অনুরোধ করেন তিনি।
পাকিস্তানের এ কূটনীতিক জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যেসব দ্বন্দ্ব রয়েছে তার সবই আলোচনার মাধ্যমে সমাধানকে সমর্থন করে ইসলামাবাদ।
প্রায় দুই মাস আগে সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়। ওই সময় একটি বিমানে ইরান থেকে আসা হুথি নেতাদের একটি দল ছিল। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হুথিরা সৌদির বিরুদ্ধে অবস্থান নেয়। তারা লোহিত সাগরে আরোপ করে রাখা সৌদি নৌ-অবরোধ প্রত্যাহারের দাবি করে। এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে এখন নিজেরাই লোহিত সাগরের প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।
সূত্র: পাকিস্তান অবজারভার
aliul / aliul
হুথিদের লাগাম টানতে সৌদির অনুরোধে ইরানকে গোপন চাপ চীনের
বিদেশি শিক্ষার্থীদের স্বামী-স্ত্রীকে আনার সুবিধা বাতিল করছে অস্ট্রেলিয়া
হুথিদের বিরুদ্ধে সম্ভাব্য অভিযান নিয়ে যা বলল পাকিস্তান
আইসিসির নতুন ডেপুটি চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি
ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে
ফুরিয়ে গেছে সৌদির ইন্টারসেপ্টর মিসাইল, সাহায্য চায় অন্যান্য দেশের
হুথিদের সঙ্গে বৈঠকের পর সৌদিকে সহায়তা না করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
হুথিদের জন্য সহায়তা নিলেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে না সৌদি
মার্কিন শুল্ক হুমকির জবাবে রুশ তেল ক্রয় অব্যাহত রাখার ইঙ্গিত ভারতের
হুথিদের হামলা রুখে দিয়ে বিশাল পাল্টা হামলা ইয়েমেনি সরকারি বাহিনীর
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করার সময় এসে গেছে : পাকিস্তান
ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি : এক ব্যক্তিকে ১৩ বছরের কারাদণ্ড দিলো ইসরায়েল