ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২৬ রাত ৮:৫২

সৌদি আরবের তায়েফে ড্রোন হামলায় একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটি সিভিল ডিফেন্স এজেন্সি।

সংস্থাটি বলেছে, সৌদিতে ছোড়া একটি ড্রোন তায়েফে ভূপাতিত করা হয়। যার ধ্বংসাবশেষ এসে সাধারণ মানুষ ও অবকাঠামোর ওপর পড়ে। এতে একজন নিহত ও দুইজন আহত হন। নিহত ব্যক্তি ইয়েমেনের নাগরিক। আর আহত দুজনের মধ্যে একজন সৌদির নারী, অপরজন পাকিস্তানি অভিবাসী। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া ড্রোনের ধ্বংসাবশেষে কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে সিভিল ডিফেন্স এজেন্সি।

এরআগে গতকাল সৌদি আরব দাবি করেছিল হুথি বিদ্রোহীরা পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে ড্রোন ছুড়েছে। তবে এটি মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়। তায়েফ মক্কা থেকে ১০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত।

আজ যে হতাহতের তথ্য দেওয়া হয়েছে তা হুথিদের ড্রোন হামলায় হয়েছে কি না সেটি সরাসরি উল্লেখ করেনি সৌদির সিভিল ডিফেন্স।

যদিও গত দুই সপ্তাহ ধরে সৌদি আরবের বিভিন্ন জায়গায় ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়ে আসছে হুথিরা। তারা সৌদির তেল অবকাঠামোকে টার্গেট করছে। যারমধ্যে কিছু ড্রোন ও মিসাইল বেসামরিক এলাকাতেও আঘাত হানছে।

সৌদিতে এখন পর্যন্ত শতাধিক মানুষ হুথিদের হামলায় আহত হয়েছেন। তবে আজই প্রথমবার দেশটিতে ড্রোন হামলায় কেউ নিহত হলেন।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোগিত সাগরের বন্দরনগরী মোখা দখল করার পর সেখান থেকে তাদের সরিয়ে দিতে সৌদি বিমান হামলা চালাচ্ছে। আর এর জবাব হিসেবে সৌদিতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান সমর্থিত বিদ্রোহীরা।

সূত্র: আহরাম

aliul / aliul

ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ফিলিপাইনে বিমানবাহিনীর দুই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত

বিশ্বের অর্ধেকের বেশি বরফ গলার জন্য দায়ী মাত্র ৩ শতাংশ হিমবাহ

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া

১৯৬৭’র পর ‘সবচেয়ে বড় সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১

প্রতিরক্ষা ছাড়িয়েও ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড