ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

আসামে নারী ও শিশুসহ ২৭ জন নথিবিহীন বাংলাদেশি আটক


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২৬ দুপুর ১২:৪৭

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে নারী ও শিশুসহ ২৭ জন বাংলাদেশি আটক হয়েছেন। এই বাংলাদেশিদের কাছে ভারতে প্রবেশ এবং অবস্থানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে আসাম পুলিশ।

রাজধানী গুয়াহাটি এবং কামরূপ জেলার রঙ্গিয়া শহর থেকে তাদের আটক করা হয়েছে তাদের। পুলিশ কর্মকর্তারা বলেছেন, আইনী প্রক্রিয়া শেষে এই বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে।

আসাম সীমান্ত পুলিশেল উপ-কমিশনার কুলেন্দ্রনাথ ডেকা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, বৃহস্পতিবার গুয়াহাটি এবং রঙ্গিয়ায় পরিচালিত পৃথক অপারেশনে গ্রেপ্তার করা হয়েছে এই বাংলাদেশিদের। প্রথমে গুয়াহাটি থেকে গ্রেপ্তার করা হয় ১২ জনকে। স্থানীয় সূত্র থেকে পাওয়া তথ্যে ভিত্তিতে আসাম রাজ্য সরকারের অধীন পরিবহন পরিষেবা সংস্থা আসাম স্টেট ট্রান্সপোর্ট করপোরেশন (এটিসিটি) চত্বর থেকে গ্রেপ্তার করা হয় এই ১২ জনকে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তাদের আর একটি গ্রুপ জম্মু-তাবি এক্সপ্রেস ট্রেনে চেপে জম্মু-কাশ্মির যাচ্ছে।

এই তথ্য পাওয়ার পর রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে সীমান্ত পুলিশ। প্রয়োজনীয় তথ্য জানার পর রঙ্গিয়া স্টেশনের কাছে ট্রেনটি থামিয়ে বাকি ১৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

আটক এই বাংলাদেশিদের মধ্যে  ঢাকা, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা এবং ময়মনসিংহের লোকজন রয়েছে। তাদের একজনের কাছেও ভারতের প্রবেশ বা অবস্থান সংক্রান্ত কোনো বৈধ-অবৈধ নথি পাওয়া যায়নি।

এনডিটিভিকে সীমান্ত পুলিশের উপ-কমিশনার কুলেন্দ্রনাথ ডেকা বলেন, “এই বাংলাদেশিরা কাজের সন্ধানে ভারতে এসেছিল। কোনো নথি না থাকায় তাদের নামে একটি মামলা করা হয়েছে। যে দালালচক্রের মাধ্যমে তারা প্রবেশ করেছে, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।”

সূত্র : এনডিটিভি

aliul / aliul

মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত

বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের

মক্কায় ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান ইরানের

পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬

ইন্দোনেশিয়ার নৌবহরে যুক্ত হলো প্রথম রণতরী

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন/নভেম্বরে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী

বেলজিয়ামে পার্লামেন্টের টয়েলেটে ১৩ ঘণ্টা আটকা ছিলেন এমপি

ফিলিপিন্সের স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৪