ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর ‘আনন্দে আত্মহারা হয়ে ওঠেন’ রাজা চার্লস


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২৬ দুপুর ৩:৪৮

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর তার সাবেক স্বামী ও বর্তমান রাজা তৃতীয় চার্লস আনন্দে আত্মহারা হঠে ওঠেন বলে দাবি করেছেন ডায়ানার ভাই আর্ল স্পেন্সার। তিনি বলেছেন, ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যর পর চার্লসকে তিনি যখন ফোন করেন তখন তার কথার টোন শুনে মনে হয়েছিল তিনি খুব খুশি হয়েছেন।

ডায়ানাকে নিয়ে লেখা বইয়ে তার ভাই আরও দাবি করেছেন, তার মনে হয়েছিল রাজা চার্লস এতটাই খুশি হয়েছেন যেন তিনি ‘লটারি জিতেছেন’।

এ বইয়ের তথ্য নিয়ে শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে ব্রিটিশ রাজার দপ্তর বাকিংহ্যাম প্যালেস। তারা বলেছে, এগুলোর কোনো সত্যতা নেই।

প্রায় ৩০ বছর আগে প্রিন্সেস ডায়ানা ফ্রান্সের প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন। এর আগে বর্তমান রাজা ও তৎকালীন ক্রাউন প্রিন্স চার্লসের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। ১৯৯৬ সালের আগস্টে তারা আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান।

ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারির প্রতিনিধি জানিয়েছেন, তারা বইয়ে উল্লেখ করা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করবেন না।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে প্রিন্সেস ডায়ানার ভাইয়ের স্মৃতিকথাটি প্রকাশ করা হয়েছে। তিনি এ বইয়ে লিখেছেন, ১৯৯৭ সালের ৩১ আগস্ট রাতে তার আরেক বোন জেন-এর কাছ থেকে প্রিন্সেস ডায়ানার গাড়ি দুর্ঘটনার খবর পান। ওই সময় তিনি দক্ষিণ আফ্রিকায় তার বাড়িতে অবস্থান করছিলেন।

বইয়ে আর্ল স্পেন্সার লিখেছেন, “অন্য যাদের ফোন করেছিলাম, তারা সবাই ডায়ানার মৃত্যুতে হতভাগ হন। তারা শুধুমাত্র সহমর্মিতা প্রকাশ ও সহায়তার কথাই বলতে পেরেছিলেন। কিন্তু রাজা চার্লস যেন খুশিতে আত্মহারা ছিলেন। তিনি যেন লটারি জিতেছেন— আমার মনে আছে, ওই সময় আমি এমনটাই ভেবেছিলাম।”

আর্ল স্পেন্সার বলেছেন, রাজা চার্লস তাকে ফোনে জানান, ডায়ানার ছেলে প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারিকে পরের দিন সকালে তাদের মৃত্যুর খবর দেন তিনি। ওই সময় তারা বালমোরাল প্রাসাদে তাদের বেডরুমে ছিলেন।

সূত্র: বিবিসি

aliul / aliul

মক্কায় ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান ইরানের

পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬

ইন্দোনেশিয়ার নৌবহরে যুক্ত হলো প্রথম রণতরী

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন/নভেম্বরে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী

বেলজিয়ামে পার্লামেন্টের টয়েলেটে ১৩ ঘণ্টা আটকা ছিলেন এমপি

ফিলিপিন্সের স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৪

পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬

সৌদিকে রক্ষায় যত দূর যাওয়ার দরকার যাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী

৪১ বছর পর বিমান হামলার তদন্ত

বাব আল-মান্দেব প্রণালির কাছে যুদ্ধজাহাজ মোতায়েন করছে ইতালি

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর ‘আনন্দে আত্মহারা হয়ে ওঠেন’ রাজা চার্লস

তৃণমূলের প্রতীক জোড়াফুল হাতছাড়া হলো মমতার

ইয়েমেনের এক শহরে ২৪ ঘণ্টায় ৩০ হুথি যোদ্ধাকে হত্যার দাবি সেনাবাহিনীর