সৌদিকে রক্ষায় যত দূর যাওয়ার দরকার যাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী
সৌদি আরবকে রক্ষায় যতদূর যাওয়ার দরকার ততটুকু যাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ শাখার পরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এমন মন্তব্য করেন। তিনি বলেছেন, সৌদি আরবের নিরাপত্তা তাদের কাছে শর্তহীন।
সংবাদমাধ্যম আরব নিউজকে তিনি বলেন, “কূটনৈতিক এবং সামরিক উভয়ভাবে পাকিস্তান সৌদি আরবের পাশে আছে।”
সৌদি আরবের বিভিন্ন শহর ও তেল অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েকদিন ধরে হামলা চালাচ্ছে। এ সময় পাকিস্তান সৌদির প্রতি তাদের পূর্ণ সমর্থন জ্ঞাপন করল।
পাকিস্তানের প্রভাবশালী এ সেনা কর্মকর্তা আরও বলেছেন, মক্কা ও মদিনা শরীফ রক্ষায় ইতিমধ্যে পাকিস্তানের সেনারা সৌদি আরবে অবস্থান করছেন এবং এ দুটি শহরে কোনো ধরনের হামলা হলে পাকিস্তান এগিয়ে আসবে এ নিয়ে কোনো সন্দেহ নেই।
তবে এখন তারা কূটনৈতিকভাবে সমস্যা সমাধানে ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে আলোচনা করছেন বলে জানিয়েছেন তিনি।
গতকাল সৌদি আরব জানায়, ড্রোন হামলায় তায়েফ শহরে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি ইয়েমেনের; আর আহত দুজনের একজন সৌদির আরেকজন পাকিস্তানের নাগরিক।
হুথিরা সৌদিতে হামলা শুরুর পর গতকালই দেশটিতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে।
এরআগে বুধবার সৌদি আরব জানায়, হুথিরা পবিত্র মক্কা নগরীকে টার্গেট করে ড্রোন ছুড়েছে। তবে মক্কার আকাশসীমায় পৌঁছার আগেই এটি ধ্বংস করে দেওয়া হয়।
সূত্র: আরব নিউজ
aliul / aliul
মক্কায় ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান ইরানের
পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬
ইন্দোনেশিয়ার নৌবহরে যুক্ত হলো প্রথম রণতরী
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন/নভেম্বরে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী
বেলজিয়ামে পার্লামেন্টের টয়েলেটে ১৩ ঘণ্টা আটকা ছিলেন এমপি
ফিলিপিন্সের স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৪
পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬
সৌদিকে রক্ষায় যত দূর যাওয়ার দরকার যাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী
৪১ বছর পর বিমান হামলার তদন্ত
বাব আল-মান্দেব প্রণালির কাছে যুদ্ধজাহাজ মোতায়েন করছে ইতালি
প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর ‘আনন্দে আত্মহারা হয়ে ওঠেন’ রাজা চার্লস
তৃণমূলের প্রতীক জোড়াফুল হাতছাড়া হলো মমতার