বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির
আন্তর্জাতিক বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালিকে হুথি বাহিনীর দখলমুক্ত করতে সৌদি আরবের নেতৃত্বাধীন ১৩ দেশের প্রতিরক্ষা জোট মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন (এমএমডিসি) সক্রিয় করার বার্তা দিয়েছে রিয়াদ। আজ শনিবার আরব সাগরের তীরবর্তী শহর জেদ্দায় এমএমডিসি জোটের অংশীদারদের মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেছেন এমএমডিসি জোটের প্রধান কমান্ডার এবং সৌদি আরবের নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় আল-শেহরি বলেছেন, “আন্তর্জাতিক জলপথের সুরক্ষা নিশ্চিত করা একটি সামষ্টিক দায়িত্ব। আজ আমরা এমএমডিসি জোটের প্রাথমিক অপারেশন পরিচালনাগত সক্ষমতার ব্যাপারটি ঘোষণা করছি। বাণিজ্যিক জাহাজগুলোর মুক্ত চলাচল এবং আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তায় যারা হুমকি হয়ে দাঁড়াবে, তাদের সবাইকে প্রতিহত করা হবে।”
৫০ কিলোমিটার দীর্ঘ বাব আল-মান্দেব প্রণালিটির অবস্থান ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। সংকীর্ণ এই জলপথটি একদিকে লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, অপরদিকে সুয়েজ খালে নৌযানের চলাচলও আংশিকভাবে নিয়ন্ত্রণ করে।
জ্বালানি পণ্যের বৈশ্বিক বাণিজ্যেও এই প্রণালি খুব গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের খনিগুলো থেকে উত্তোলিত তেলের ১২ শতাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।
গত ১১ সেপ্টেম্বর প্রণালির মধ্যাঞ্চলে অবস্থিত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ময়উন বা পেরিম দখলের মাধ্যমে বাব আল মান্দেব প্রণালির পূর্ন নিয়ন্ত্রণ নেয় ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি। এখনও এই প্রণালি হুথিদের দখলেই আছে।
বাব আল-মান্দেবকে হুথিদের দখল থেকে মুক্ত করতে গত এক সপ্তাহ ধরে ইয়েমেনে বিমান অভিযান চালাচ্ছে সৌদি আরব। সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এ কাজে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা চেয়েছিলেন; কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, গোয়েন্দা সহায়তা ব্যতীত আর কোনো সহায়তা আপাতত দিতে পারবে না ওয়াশিংটন।
এমএমডিসি জোট
গত জুলাইয়ের মাঝামাঝি ইরানের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযোগকারী বাব এল-মান্দেব প্রণালি এবং লোহিত সাগরের বাণিজ্য জাহাজ চলাচল রুটে অবরোধ জারি করে ইয়েমেনভিত্তিক সশস্ত্র রাজনেতিক গোষ্ঠী হুথি।
সেই অবরোধের প্রেক্ষিতে গত ৩১ জুলাই ১৩ দেশের সমন্বয়ে এমএমডিসি জোট গঠন করে সৌদি আরব। সৌদি ছাড়া এ জোটে স্বাক্ষরকারী অপরাপর দেশগুলো হলো— বাহরাইন, বাংলাদেশ, কোমোরোস, জিবুতি, মিসর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক এবং ইয়েমেন।
সূত্র : আলজাজিরা
aliul / aliul
মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান
অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত
বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির
হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের
মক্কায় ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান ইরানের
পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬
ইন্দোনেশিয়ার নৌবহরে যুক্ত হলো প্রথম রণতরী
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন/নভেম্বরে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী
বেলজিয়ামে পার্লামেন্টের টয়েলেটে ১৩ ঘণ্টা আটকা ছিলেন এমপি