ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ৪:২৪

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ডেনমার্কের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড জোরপূর্বক দখলের হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন হুমকি নিয়ে ইউরোপে বেশ উত্তেজনাও দেখা দিয়েছিল।

তবে সেসব উত্তেজনাকে প্রশমিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে চুক্তি করেছে ডেনমার্ক। প্রেসিডেন্ট ট্রাম্প আজ নিজে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, এ চুক্তির মাধ্যমে স্থায়ীভাবে গ্রিনল্যান্ডের ‘নিরাপত্তা এবং অন্যান্য প্রয়োজনের’ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে যাবে।

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতারা এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, এটির মাধ্যমে এ অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধি পাবে। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহের যে কোনো দিন চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। তবে নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

ট্রাম্প চলতি বছরের শুরুতে প্রকাশ্যে গ্রিনল্যান্ড দখলের হুমকি দেন। তিনি দাবি করেন, গ্রিনল্যান্ড তাদের জাতীয় নিরাপত্তার অংশ। এ কারণে এটির নিয়ন্ত্রণ তাদের প্রয়োজন। এছাড়া তিনি ভূখণ্ডটির প্রাকৃতিক সম্পদেও নজর দেন।

সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এ চুক্তির জন্য যুক্তরাষ্ট্রকে এক পয়সাও খরচ করতে হয়নি। কিন্তু চুক্তির কারণে গ্রিনল্যান্ডের নিরাপত্তার জন্য তারা যা খুশি তা করতে পারবেন।

চুক্তিতে কী কী আছে তার কিছুই প্রকাশ করেননি ট্রাম্প। এছাড়া ডেনমার্ক ও গ্রিনল্যান্ডও কিছু জানায়নি।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন বলেছেন, তিন পক্ষের জন্যই ভালো একটি চুক্তির জন্য তিনি খুশি। যা আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে স্বাক্ষরিত হতে পারে।

তবে চুক্তিটি কার্যকর হওয়ার আগে ডেনমার্কের পার্লামেন্ট থেকে পাস হয়ে আসতে হবে।

সূত্র: বিবিসি

aliul / aliul

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প

মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত

বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের

মক্কায় ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান ইরানের

পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬

ইন্দোনেশিয়ার নৌবহরে যুক্ত হলো প্রথম রণতরী