ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২৬ বিকাল ৫:৪৩

আফগানিস্তানের মাটিতে কোনো ধরনের হামলা হলে এর জবাব দেওয়া হবে বলে পাকিস্তানিকে হুঁশিয়ারি দিয়েছে তালেবান সরকার। তারা বলেছে, ভৌগলিক অখণ্ডতা লঙ্ঘন করা হলে আফগানিস্তান বসে থাকবে না।

সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “পাকিস্তান যদি আফগানিস্তানে কোনো হামলা চালায় তাহলে আমরা আমাদের ভৌগলিক অখণ্ডতা রক্ষা করব।”

তিনি আরও বলেন, “যদি পাকিস্তান আর্টিকেল ১৫ সক্রিয় করে এবং আফগানিস্তানের অখণ্ডতা লঙ্ঘন করে… আফগানিস্তানের তার দেশকে রক্ষার অধিকার আছে। আর আফগানিস্তান তা-ই করবে।”

এরআগে আল-আরাবিয়াকে আলাদা সাক্ষাৎকারে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র বলেছিলেন, আফগানিস্তানে পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি) সন্ত্রাসীরা প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানে এসে হামলা করে যায়।

তার এ বক্তব্যের জবাবে জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, তারা আফগানিস্তানের মাটিতে টিটিপিকে কোনো কার্যক্রম চালানোর সুযোগ দেন না।

এছাড়া আফগানিস্তানকে দোষারোপ না করে পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা সমস্যা অভ্যন্তরীণভাবে সমাধানের আহ্বানও জানিয়েছেন জাবিহুল্লাহ।

তিনি বলেছেন, বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী ও টিটিপির কার্যক্রম তালেবান ক্ষমতায় আসার আগ থেকেই চলছে।

তবে উত্তেজনা সত্ত্বেও আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে সংলাপ চায় বলে জানান তিনি।

জাবিহুল্লাহ এক্ষেত্রে সৌদি আরবকে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখার আহ্বান করেন। তিনি বলেন, “সৌদি আরব উভয় দেশের বন্ধু এবং তারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।”

সূত্র: আল-আরাবিয়া

aliul / aliul

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প

মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত

বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের