বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়া গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের বিশেষজ্ঞরা। প্রণালিটি নিয়ন্ত্রণে সেখানে রাডার স্থাপন ও পাহাড় কেটে সুড়ঙ্গ কাজে সহায়তা ও এতে তদারকি করবেন তারা।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) বার্তাসংস্থা এএফপি হুথিদের দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
তারা বলেছেন, বিপ্লবী গার্ডের প্রতিনিধিরা বাব এল-মান্দেব অঞ্চল, মোখা নৌবন্দর ও বিমানবন্দর এবং মোখার পূর্বাঞ্চলের জাবাল আল-নার ক্যাম্প পরিদর্শন করেছেন।
হুথিরা দুই সপ্তাহ আগে মোখা দখল করে। এরপর তারা লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালিতে সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এখন এই প্রণালি আয়ত্ত্বে রাখতে ওই এলাকায় পাহাড়ে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। যার তদারকি করছে বিপ্লবী গার্ড।
এছাড়া তারা মোখা ও লোহিত সাগরের দক্ষিণাঞ্চলের জুকার দ্বীপে রাডার স্থাপন করার প্রক্রিয়াও শুরু করছেন তারা। রাডার দিয়ে মূলত শত্রুপক্ষের ড্রোন বা যুদ্ধবিমানকে শনাক্ত করা হবে।
এরমধ্যে ইয়েমেনের সরকারি বাহিনীর সূত্র এএফপিকে জানিয়েছেন, বাব এল-মান্দেবের কাছের কাহবুব পাহাড়ি অঞ্চলে হুথি বিদ্রোহীদের সঙ্গে তাদের সেনাদের লড়াই তীব্র হয়েছে। এই পাহাড়ি অঞ্চল থেকে প্রণালিটির ওপর নজরদারি চালানো যায়।
গত জুলাই থেকে হুতি ও ইয়েমেনি বাহিনীর মধ্যে তীব্র লড়াই শুরু হয়। এতে বেসামরিকসহ কয়েক মানুষ নিহত ও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সূত্র: এএফপি
aliul / aliul
ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা
আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের
মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প
বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড
মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ
সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো
রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন
রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট
সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি