ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২৬ দুপুর ১২:১৮

মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে ক্যাম্প ডেভিডে অবকাশ কাটাতে গিয়ে নির্ধারিত সময়ের একদিন আগেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে চলে এসেছেন। যদিও আকস্মিক ফিরে আসার কারণ জানায়নি তার দপ্তর।

ক্যাম্প ডেভিড ম্যারিল্যান্ডের একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। যেখানে মার্কিন প্রেসিডেন্টরা প্রকৃতির সান্নিধ্যে অবকাশ বা ছুটি কাটাতে যান।

গতকাল শনিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে। এ হামলার পর রিয়াদ বিমানবন্দর কাছের একটি তেল ডিপোতে বিশাল আগুন লাগে। রিয়াদে হুথিদের হামলার পর সৌদি আরব কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিনিদের জন্য সতর্কতা জারি করেছে। তারা বলেছে, সেখানে যে কোনো সময় পরিস্থিতির অবনতি ঘটতে পারে। ফলে সবাইকে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হয়েছে।

সতর্কতায় হুথিদের কথা উল্লেখ করে বলা হয়েছে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হয়েছে। তারা বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে।

সতর্কতায় আরও বলা হয়েছে, “এই সামরিক সংঘাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিনিদের ওই অঞ্চলে যাওয়ার ক্ষেত্রে বিশেষ বিবেচনা নিতে বলা হলো।”

গত জুলাইয়ে হুথি বিদ্রোহী ও ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। ইয়েমেনের সেনাদের পক্ষে সৌদি আরব বিমান হামলা চালানোয় হুথিরা সরাসরি সৌদির বিভিন্ন জায়গায় হামলা করেছে। তারা দেশটির রাষ্ট্রয়াত্ত্ব তেল রপ্তানিকারক আরামকোর একাধিক ডিপোকে টার্গেট করেছে।

সূত্র: এএফপি

aliul / aliul

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা

আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের

মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প

বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ

সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র