ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২৬ দুপুর ১২:৫৩

রাশিয়ার মস্কো অঞ্চলে বিশাল ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আজ মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন গভর্নর আন্দ্রি বোরোবেভ।

তিনি বলেছেন, মস্কোতে ছোড়া ইউক্রেনের ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আর যেসব ড্রোন সরাসরি আঘাত হেনেছে সেগুলোর প্রভাবে বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এছাড়া স্থানীয় একটি গুদামেও আগুন ধরে যায়। অপরদিকে রাজধানী মস্কো শহরে একটি তেল পরিশোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন হামলার জেরে মস্কোর দুটি বিমানবন্দরে বিমান চলাচল সীমিত করে দেওয়া হয়।

এরআগে গতকাল শনিবার ইউক্রেনের রাজধানী কিয়ে ও পূর্বাঞ্চলের সামিতে রাশিয়ার হামলায় সাতজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হন। নিহতদের মধ্যে দুজন শিশুও ছিল।

মস্কোর গভর্নর জানিয়েছেন, সোফিয়ানো নামে একটি এলাকায় ৪৪ বছর বয়সী নারী ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন। তার তিনতলা বাড়িতে ড্রোন এসে আঘাত হানে। ওই একই বাড়িতে থাকা আরও পাঁচজন আহত হন। অপরদিকে ওরেখোভো-জুভো জেলাতে এক বৃদ্ধ লোক নিহত হন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে মস্কোর আকাশে ড্রোন বিস্ফোরিত হতে দেখা গেছে। এছাড়া গুদামে আগুন লাগার ভিডিও-ও ছড়িয়েছে সামাজিকমাধ্যমে।

মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন বলেছেন, রাজধানীর বোলভার্দস এলাকার একটি ভবন ও একটি তেল পরিশোধনাগারে ইউক্রেনের ড্রোন আঘাত হেনেছে।

তিনি বলেছেন, মস্কোতে প্রায় ২৫০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি এ হামলাকে নজিরবিহীন হিসেবে অভিহিত করেছেন।

গত কয়েকদিন ধরে রাশিয়া ও ইউক্রেন উভয়ই জ্বালানি অবকাঠামোকে টার্গেট করে হামলা চালাচ্ছে।

সূত্র: বিবিসি

aliul / aliul

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা

আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের

মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প

বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ

সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র