ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া শর্ত না মানা পর্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি আজ রোববার (২০ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে জানান, জুনে মার্কিনিরা তাদের সঙ্গে যে চুক্তি করেছিল, সেটি তাদের মানতে হবে। যদিও চুক্তিটি এখন অকার্যকর হয়ে গেছে।
গালিবাফ বলেন, “মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমরা আমাদের বার্তা বিরোধী পক্ষকে (যুক্তরাষ্ট্র) জানিয়ে দিয়েছি। শত্রুরা ভালোভাবে জানে প্রতারণা ও একতরফাভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়ার রাস্তা বন্ধ। যতক্ষণ আমাদের শর্তগুলো পূরণ না হবে, ইরানিদের বৈধ অধিকারকে স্বীকৃতি না দেওয়া হবে, মার্কিনিরা তাদের প্রতিশ্রুতি পূরণ না করবে, ততক্ষণ হরমুজ তার পূর্বের অবস্থানে ফিরে যাবে না। এছাড়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আলোচনাও আগের জায়গায় ফিরবে না।”
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এ হামলার পর টানা ৪০ দিন যুদ্ধ চলে। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ থামার পর দুই দেশের মধ্যে একটি চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে এরমধ্যেই আবারও তাদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। ওই চুক্তিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে।
ইরান অবশ্য জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি চুক্তির শর্তে আবারও ফেরে তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বসবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথমদিনই ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছিলেন। এরপর তার ছেলে মোজতবা খামেনি নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হন।
সূত্র: আলজাজিরা
aliul / aliul
অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা
আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের
মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প
বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড
মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ
সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো
রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন
রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট
সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি