অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুইবার ফোন করেন। ট্রাম্পকে তার ফোনের উদ্দেশ্য ছিল হুথিদের ওপর বিমান হামলা চালানোর অনুরোধ জানানো। তবে ট্রাম্প সৌদির ক্রাউন প্রিন্সের অনুরোধ ওই সময় রাখেননি।
তবে যুক্তরাষ্ট্র এখন তার অবস্থানে পরিবর্তন করতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। রোববার (২০ সেপ্টেম্বর) তারা এক প্রতিবেদনে বলেছে, গতকাল সৌদির রাজধানী রিয়াদে হামলা চালায় হুথিরা। এরপরই মার্কিনিরা তাদের বর্তমান অবস্থান পর্যালোচনার সিদ্ধান্ত নেয়।
সিএনএন আরও জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাম্প ডেভিডের অবকাশ থেকে হঠাৎ করে হোয়াইট হাউজে ফিরে এসেছেন। এরআগে গতকাল অবকাশস্থলে তিনি তার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে তারা আলোচনা করেন।
সিএনএনের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক অ্যালেক্স প্লিটসাস এক্সে এক পোস্টে বলেছেন, তিনি জানতে পেরেছেন সেখানে আলোচনায় ওঠে আসে যুক্তরাষ্ট্র হুথিদের ওপর হামলা চালালে মধ্যপ্রাচ্যে তাদের বিভিন্ন দূতাবাস ও অবকাঠামো প্রতিশোধমূলক হামলার শিকার হতে পারে। আর এরপরই মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকের পর ট্রাম্প হোয়াইট হাউজে ফিরে আসেন বলেও জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে চাইছিল না। কারণ ইরানের বিরুদ্ধে যুদ্ধে এমনিতেই বিপুল খরচ হয়েছে। আবার নভেম্বরে দেশটিতে মধ্যবর্তী নির্বাচন হবে। ফলে নতুন করে আরেকটি যুদ্ধ শুরু করলে এ নির্বাচনে ট্রাম্পের দলের জনপ্রিয়তা হ্রাস পেতে পারে। কিন্তু এরমধ্যেই শোনা যাচ্ছে হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে তারা।
গত সপ্তাহে হুথিদের সঙ্গে মার্কিনিরা সরাসরি আলোচনায় বসেছিল। ওই সময় হুথিরা তাদের আশ্বস্ত করে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের কোনো জাহাজে হামলা চালাবে না তারা। এটিও হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো ব্যবস্থা না নেওয়ার অন্যতম কারণ ছিল।
সূত্র: সিএনএন
aliul / aliul
অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা
আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের
মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প
বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড
মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ
সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো
রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন
রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট
সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি