ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-৯-২০২৬ দুপুর ১১:২২

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমা’র নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়া পার্টি। রাশিয়া ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ-মাধ্যমের বরাতে জানা গেছে এ তথ্য।

রাশিয়ার জাতীয় নির্বাচন কমিশন এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা করেনি, তবে কমিশন সূত্র এবং বেসরকারি বিভিন্ন উৎস থেকে জানা গেছে, মোট গণনাকৃত ভোটের ৫৭ দশমিক ৫ শতাংশ পেয়েছে ইউনাইটেড রাশিয়া পার্টি।

স্টেট দুমার মোট আসনসংখ্যা ৪৫০টি। বেসরকারি বিভিন্ন উৎস থেকে যেসব তথ্য আসছে— প্রতিটিতেই ইউনাইটেড রাশিয়া পার্টির প্রার্থীদের এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে।

এদিকে ভোট গ্রহণ চলাকালে ১৯ সেপ্টেম্বর রাত থেকে ২০ সেপ্টেম্বর ভোর পর্যন্ত রাজধানী মস্কোতে ব্যাপক আগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা দপ্তরসূত্রে জানা গেছে, ১৯ সেপ্টেম্বর রাতভর মস্কো লক্ষ্য করে কমপক্ষে ৪৫০টি ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী।

অর্থাৎ দুমার আসনসংখ্যার সঙ্গে সঙ্গতি রেখেই হামলাকারী ড্রোনের সংখ্যা নির্ধারণ করেছে ইউক্রেনীয় বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে অধিকাংশ ড্রোনকে আটকে দিয়ে ধ্বংস করেছে রুশ বিমান বাহিনী, তবে কয়েকটিকে আটকানো সম্ভব হয়নি। সেগুলোর আঘাতে মস্কোতে ২ জন নিহত হয়েছেন বলেও নিশ্চিত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর রাত থেকে ২০ সেপ্টেম্বর সকল পর্যন্ত মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোট ২ হাজার ড্রোন ও ৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেন। এয়ার ডিফেন্স সিস্টেমের সহায়তায় সবগুলো ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অধিকাংশ ড্রোন আটকে দিয়ে ধ্বংস করেছে বিমান বাহিনী।

aliul / aliul

ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা

আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের

মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প

বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড