তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে ঢাকায় বড় পরিসরে ‘জব ফেয়ার’ আয়োজনের উদ্যোগ
তরুণ প্রজন্মের বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ জনশক্তিকে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ করে দিতে রাজধানীতে বড় পরিসরে ‘জব ফেয়ার’ বা চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে ঢাকা জেলা প্রশাসন। এই প্ল্যাটফর্ম থেকে চাকরিপ্রার্থীদের শুধু সরাসরি কর্মসংস্থানের সুযোগই মিলবে না, পাশাপাশি দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও নতুন উদ্যোক্তা তৈরির প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসনের এনজিও সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এ তথ্য জানান। তিনি বলেন, প্রশাসনের লক্ষ্য কেবল আনুষ্ঠানিক প্রকল্প বাস্তবায়ন নয়, বরং তরুণদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা; কারণ এই তরুণরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।
এই মেগা আয়োজন সফল করতে সমন্বয়ের দায়িত্ব পালন করবে জেলা প্রশাসনের বিশেষ কমিটি। মেলায় দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান, বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং পেশাদার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো অংশ নেবে। এর মাধ্যমে শিক্ষিত ও দক্ষ তরুণরা সরাসরি নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চমৎকার সুযোগ পাবেন।
এমএসএম / এমএসএম
কমলাপুরে ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা : দাবি পুলিশের
তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে ঢাকায় বড় পরিসরে ‘জব ফেয়ার’ আয়োজনের উদ্যোগ
বাংলাদেশ–ইউনান সহযোগিতায় নতুন সম্ভাবনা, বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান
বাড্ডায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শ্রমিকের মৃত্যু
১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন
দেশের সব টোল ব্যবস্থাকে এক নেটওয়ার্কে আনার উদ্যোগ
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা
জামায়াতের চিঠিতে এমপি নজরুলের পদ শূন্য করার সুযোগ নেই : ইসি সচিব
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির