১৭ বছর পর ‘তেরে নাম’ সিনেমার নায়িকার সঙ্গে সালমান
বলিউডে ২০০৩ সালে মুক্তি পেয়েছিলো ‘তেরে নাম’ সিনেমাটি। গানে, গল্পে ও অভিনয়-নির্মাণের মুন্সিয়ানায় ছবিটি মুগ্ধতা ছড়িয়েছিলো। বক্স অফিস কাঁপানো এ ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বেঁধে বলিউডে অভিষিক্ত হয়েছিলেন দক্ষিণের মেয়ে ভুমিকা চাওলা।
এরপর আর একসঙ্গে দেখা যায়নি তুমুল হিট এ জুটিকে। সম্প্রতি তারা আবারও এক হলেন। তবে সিনেমা নয়। বিগ বসের মঞ্চে।
সদ্যই শেষ হয়েছে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৪’। ইতিমধ্যেই রিয়েলিটি শোটির কর্ণধাররা তার পরবর্তী সিজন নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে।
ভারতের একটি সংবাদমাধ্যম তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, অনুষ্ঠানটির পরবর্তী মৌসুমে সালমান খানের সাথে দেখার সম্ভাবনা রয়েছে ভূমিকার।
স্পর্টবয়ের এক সূত্র মতে, বিগ বস ১৫- তে ভূমিকার অন্তর্ভুক্তি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করেছেন অনুষ্ঠানটির পরিচালক। ভূমিকাও তাদের ডাকে সাড়া দিয়েছেন। তবে বিগবসের তালিকায় আরও বেশ কয়েকজন নায়িকা থাকায় এখনই ভূমিকার ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, ‘তেরে নাম’ ছাড়াও বেশ কয়েকটি জনপ্রিয় বলিউড সিনেমায় অভিনয় করেছেন ভূমিকা। তার মধ্যে রয়েছে রান, দিল নে জিসে আপনা খা, এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি। সবশেষ তার দেখা মিলেছে ‘ভারাম’ নামক একটি ওয়েব শোতে।
ইদানিং বলিউডে কাজ না করলেও দক্ষিণের সিনেমায় মনোযোগী হয়েছেন ভূমিকা।
প্রীতি / প্রীতি
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?