ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪৩


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৯-১০-২০২১ দুপুর ১১:২৩

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। রোববার সেখানকার একটি সাপ্তাহিক বাজারে এ হত্যাকাণ্ড শুরু হয় যা চলে সোমবার সকাল পর্যন্ত। দেশটির ওই রাজ্যের গভর্নরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

তবে ইলিয়াস আবা নামের স্থানীয় একজন ব্যবসায়ী রয়টার্সকে জানিয়েছেন, সেখানকার হাসপাতালের মর্গে ৬০টি মরদেহ দেখা গেছে। আরো অনেকে সেখান থেকে পালানোর সময় আহত হয়েছেন।

ওই ব্যক্তি বলেন, বন্দুকধারীরা যখন সেখানে হামলা করে তখন সেখানে ক্রেতা-বিক্রেতার ব্যাপক ভিড় ছিল। তারা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। পুলিশ তাদের থামানোর চেষ্টা করলে তারা তা মানেনি।

নাইজেরিয়ার ওই এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে সহিংসতা থামাতে দেশটির সরকার টেলিযোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে সামরিক অভিযান চালাচ্ছে। গত সেপ্টেম্বরে জামফারা রাজ্যে টেলিফোন সংযোগ বন্ধ করে দিয়ে অভিযান শুরু কর হয়। পরে তা কাটসিনা, সোকোটো এবং কাদুনা রাজ্যের কিছু এলাকায় বিস্তৃত করা হয়।

গত সপ্তাহে দেশটির একজন শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, টেলিফোন ব্ল্যাকআউট আরো বাড়ানো হবে। এটি ডাকাতদের বিরুদ্ধে অভিযান চালাতে সামরিক বাহিনীকে ভালো ধরনের সাহায্য করছে।

জামান / জামান

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত