টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট
টেলি যোগাযোগব্যবস্থায় বিভ্রাট ঘটায় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় ১৪টি অঙ্গরাজ্য বড় বিমানবন্দরগুলোতে শিডিউল পরিবর্তন এবং বাতিলের শিকার হয়েছে প্রায় ৭ হাজার ফ্লাইট। গত কাল ২১ সেপ্টেম্বর সোমবার স্থানীয় সময় সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট সময়সীমায় বাতিল হয়েছে এসব ফ্লাইট।
সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ৯টা ৪৫ মিনিটের দিকে পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্য নিউ জার্সির একটি বিমানবন্দরে সংস্কার কাজ চলার সময় কর্মীরা দুর্ঘটনাবশত যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান পরিষেবা নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) একটি টেলি কমিউনিকেশন কয়েকটি ফাইবার কেবল কেটে ফেলেছিলেন। এ ঘটনার পর পরই নিউজার্সি, নিউইয়র্কসহ ১৪টি অঙ্গরাজ্যের বড় বিমানবন্দরগুলোতে ফ্লাইট স্থগিতের নির্দেশ দেয় এফএএ।
পরে সোমবার বিকেল ৫টা ৩০ মিনিটে নিউজার্সি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, টেলিকমের ফাইবার কেবল মেরামতের কাজ শেষ হয়েছে এবং বিমান বন্দর ফ্লাইট অপারেশন পরিচালনার জন্য প্রস্তুত। নিউজার্সি বিমানবন্দর কর্তৃপক্ষের এই বিবৃতির পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফ্লাইট চলাচলে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী সিন ডাফি।
কিন্তু বাণিজ্যিক বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মেরামত চলার সময়ে, অর্থাৎ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ব উপকূলীয় ১৪টি অঙ্গরাজ্যে বাতিল হয়ে গেছে বা শিডিউল পরিবর্তন হয়েছে প্রায় ৭ হাজার বাণিজ্যিক ফ্লাইটের।
এফএএ কর্মকর্তা ব্রায়ান বেডফোর্ড ফ্লাইট বাতিলের জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে, “শিডিউল পরিবর্তন বা ফ্লাইট বাতিল হওয়ার কারণে লাখ লাখ যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন এবং এজন্য আমরা খুবই দুঃখিত। আমরা ফ্লাইট স্থগিতের নির্দেশ দিয়েছিলাম যাত্রীদের নিরাপত্তার জন্য। এফএএ যাত্রীসাধারণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।”
সূত্র : রয়টার্স
aliul / aliul
মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট
টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট
ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি
হুথিদের দমনে মার্কিন বাহিনীর অভিযান শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প
প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে দিলেও তার মিডিয়া টিমকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র
রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়
ইরানের বৈশ্বিক বিমান পরিষেবা সংস্থা ‘বন্ধ হচ্ছে’ : মার্কিন অর্থমন্ত্রী
ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬
আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা
ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে