ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া আবারো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। স্থানীয় সময় সোমবার (১৮ অক্টোবর) এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় বলে জানা গেছে। দক্ষিণ কোরিয়ার সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।
জানা গেছে, পেনিনসুলার পূর্বে সিনপো থেকে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। বিষয়টি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বিশ্লেষণ করে দেখছে বলেও জানানো হয়। দক্ষিণ কোরিয়ার ইউনহাপ বার্তা সংস্থা বলছে, যদিও সবশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে জেসিএস বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
সিনপো খুবই গুরুত্বপূর্ণ একটি নৌ শিপইয়ার্ড এবং এর আগেও উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ে এই বন্দর ব্যবহার করে, এমন অভিযোগও উঠে।
চলতি অক্টোবরের শুরুতে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর আগে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে অভিযোগ উঠে দেশটির বিরুদ্ধে। পিয়ংইয়ং ব্যালিস্টিক ও ক্রুজ উভয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় সেপ্টেম্বর মাসেও। পরে আবারও উত্তর কোরিয়া স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে বলে দাবি করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। যদিও সেসময় উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত জাতিসংঘে জানান, পিয়ংইয়ংয়ের নিজের আত্মরক্ষার্থে এরকম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অধিকার রয়েছে। যেটি কেউ প্রত্যাখ্যান করতে পারে না।
উত্তর কোরিয়ার এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা আনতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বরাবরই শঙ্কা প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র। পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।
জামান / জামান
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা