ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ৪:৩২

মক্কা প্রতিরক্ষা জোটের আওতায় পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বৈঠক করেছে সৌদি আরব ও পাকিস্তান। গত কাল সোমবার নিউইয়র্কে হয়েছে এ বৈঠক।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে যোগ দিতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার উভয়েই নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানেই গতকাল বৈঠক করেছেন তারা।

বিবৃতিতে বলা হয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রী ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন এবং এই চুক্তির আওতায় সহযোগিতা জোরদার ও আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।’

পাকিস্তান ও সৌদি আরব গত বছর একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল; পরবর্তীতে গত মাসে তুরস্ককে অন্তর্ভুক্ত করে একটি ত্রিপাক্ষিক ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়।

ইসহাক দার সৌদি আরবের প্রতি পাকিস্তানের ‘দৃঢ় সংহতি’ প্রকাশ করেন এবং ‘সৌদি আরবকে লক্ষ্য করে চালানো সাম্প্রতিক হামলার নিন্দা’ জানান।

বস্তুত, ইয়েমেনে ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত শুরুর পর এই প্রথম মক্কা প্রতিরক্ষা জোটভুক্ত দুই দেশ বৈঠক করল। আগস্টের শেষ সপ্তাহ থেকে দু’পক্ষের সংঘাত শুরু হয়েছে এবং গত ৮ সেপ্টেম্বর থেকে সেই সংঘাত তীব্র রূপ নিয়েছে।

জোটের আরেক শরিক তুরস্কের কোনো প্রতিনিধি সোমবারের বৈঠকে ছিলেন না।

সূত্র : আনাদোলু এজেন্সি

aliul / aliul

ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট

ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি

হুথিদের দমনে মার্কিন বাহিনীর অভিযান শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে দিলেও তার মিডিয়া টিমকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

ইরানের বৈশ্বিক বিমান পরিষেবা সংস্থা ‘বন্ধ হচ্ছে’ : মার্কিন অর্থমন্ত্রী

ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬

আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা