ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২৬ বিকাল ৫:২৮

ইরাকের মিলিশিয়াদের হামলার পর ক্ষতিগ্রস্ত হওয়া ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের কার্যক্রম আবারও শুরু করেছে সৌদি আরবের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান ওপেক। এটি দিয়ে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল থেকে তেল রপ্তানি শুরু হতে পারে।

সৌদি আরব তাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তেল নিয়ে আসে এই ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দিয়ে। এরপর লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে এই তেল বহির্বিশ্বে; বিশেষ করে এশিয়ার বাজারগুলোতে রপ্তানি করে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পাইপলাইনটি দিয়ে ধীরগতিতে তেল পাম্প করা হচ্ছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে উত্তেজনা শুরু হওয়ার পর গত ১৩ সেপ্টেম্বর এ পাইপলাইনে ড্রোন হামলা চালায় ইরাকের সশস্ত্র গোষ্ঠী। এরপর নিরাপত্তার কারণে পাইপলাইন দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয় সৌদি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যুদ্ধ চলার কারণে গত মার্চ থেকে হরমুজ প্রণালি বন্ধ আছে। এরফলে উপসাগরীয় অন্যান্য আরব দেশগুলোর তেল রপ্তানিতে বিঘ্ন ঘটলেও; সৌদি লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে নিজেদের রপ্তানি অনেকটাই স্বাভাবিক রেখেছিল। এরমধ্যে ১ হাজার ২০০ কিলোমিটার লম্বা পাইপলাইনে হামলা হয়।

এরপর সৌদি আবারও হরমুজ প্রণালি দিয়ে তাদের রপ্তানি বাড়িয়ে দেয়।

এরমধ্যে গত সপ্তাহে সৌদি উপসাগরে সাতটি সুপারট্যাংকার তেল দিয়ে লোড করে। যেগুলোর ১৪ মিলিয়ন ব্যারল তেল বহনের ক্ষমতা আছে।

সূত্র: দ্য ন্যাশনাল

aliul / aliul

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ

ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট

ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি

হুথিদের দমনে মার্কিন বাহিনীর অভিযান শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে দিলেও তার মিডিয়া টিমকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

ইরানের বৈশ্বিক বিমান পরিষেবা সংস্থা ‘বন্ধ হচ্ছে’ : মার্কিন অর্থমন্ত্রী

ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬