ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২৬ বিকাল ৬:১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলা সত্ত্বেও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছোট বহর নিয়ে তিনি আজ মঙ্গলবার নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

তবে নিউইয়র্কে ইরানি প্রেসিডেন্ট ও তার প্রতিনিধিদের কঠোর বিধিনিষেধের মধ্যে থাকতে হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।  

সংবাদমাধ্যমটি বলেছে, ইরানের প্রতিনিধিরা তাদের ম্যানহাটনের হোটেল থেকে জাতিসংঘের সদরদপ্তরে যেতে পারবেন। কিন্তু তারা অন্য দেশগুলোর প্রতিনিধিদের মতো অবাধে ঘোরাফেরা করতে পারবেন না। যেতে পারবেন না পার্কে। এমনকি অনুমতি ছাড়া তারা কোনো দোকানে যেতে পারবেন না এবং বিলাসী পণ্যও কিনতে পারবেন না।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ২০২৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের প্রতিনিধের ওপর বিধিনিষেধ আরোপ করে রেখেছে। তাদের শুধুমাত্র বিমানবন্দর থেকে মিলিনিয়াম হিল্টন হোটেল আর জাতিসংঘের দপ্তরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। ২০১৩ সাল থেকে এই হোটেলেই থাকছেন ইরানিরা।

ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামীকাল বুধবার জাতিসংঘে নিজের ভাষণ দেবেন পেজেশকিয়ান। এছাড়া তিনি যুক্তরাষ্ট ও ইউরোপের বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার সাথেও বৈঠক করতে পারেন। এর পাশাপাশি অন্যান্য সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার বৈঠক হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলার পরও ইরানিদের জাতিসংঘে আসাকে নজিরবিহীন হিসেবে অভিহিত করা হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্র এর আগে যখন কোনো দেশের সঙ্গে যুদ্ধ করেছে তখন তাদের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্র সফর করার খুব বেশি নজির নেই। তবে জাতিসংঘের আইন অনুযায়ী, পৃথিবীর সব দেশের প্রতিনিধিদের জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ দিতে বাধ্য যুক্তরাষ্ট্র।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

aliul / aliul

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ

ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট

ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি

হুথিদের দমনে মার্কিন বাহিনীর অভিযান শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে দিলেও তার মিডিয়া টিমকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

ইরানের বৈশ্বিক বিমান পরিষেবা সংস্থা ‘বন্ধ হচ্ছে’ : মার্কিন অর্থমন্ত্রী