ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২৬ বিকাল ৬:৫৫

উপসাগরীয় আরব দেশগুলোতে তেলের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা তৈরি এবং শর্ত মানলে এক সপ্তাহের মধ্যে ইরানের হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পর দুই সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্ন দামে পৌঁছেছে অপরিশোধিত তেলের দাম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। এতে বলা হয়েছে, ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন আবারও সক্রিয় হওয়ার পর তেলের দামে প্রভাব পড়েছে। অপরদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের শর্ত মানে এবং ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেয় তাহলে তারা এক সপ্তাহের মধ্যে হরমুজ খুলে দেবে। এটিও তেলের দাম কমায় প্রভাব রেখেছে।

আজ ব্রেন্ট ক্রুড ফিউচার নভেম্বরের তেলের দাম প্রতি ব্যারেলে ২ দশমিক ০১ ডলার কমে ৯৮ দশমিক ৩৩ ডলার হয়েছে। যা গত দিনের তুলনায় দুই শতাংশ কম। অপরদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অক্টোবরের তেলের দাম ২ দশমিক ৫০ ডলার কমে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ২৮ ডলার হয়েছে। যা গতদিনের চেয়ে ২ দশমিক ৬১ শতাংশ কম।

ব্রেন্ট ক্রুডের দাম দিয়েই এশিয়াসহ বিশ্বের বেশিরভাগ দেশের তেলের দাম বোঝা যায়। অপরদিকে ওয়েস্ট টেক্সাস যুক্তরাষ্ট্রের তেলের দামের মানদণ্ড।

আলজাজিরাকে ক্যাপিটাল ইকোনোমিকসের অর্থনীতিবিদ হামাদ হুসাইন বলেছেন, বিভিন্ন মিডিয়া খবর প্রচার করছে ইরান হরমুজ খুলে দিতে রাজি, যার অর্থ কূটনীতি হয়ত ইতিবাচক দিকে এগোচ্ছে। আর এসব খবরের কারণেই তেলের দাম কমছে।

তবে হরমুজ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সমাধানে পৌঁছানোর আগে সামনে কিছু বাধা এখনো থাকতে পারে বলে উল্লেখ করেছেন তিনি। যারমধ্যে উল্লেখযোগ্য হলো টোল ও ফি।

সূত্র: আলজাজিরা

aliul / aliul

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ

ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট

ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি

হুথিদের দমনে মার্কিন বাহিনীর অভিযান শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে দিলেও তার মিডিয়া টিমকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়