ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২৬ বিকাল ৭:১২

ইয়েমেনের সরকারি বাহিনীকে লক্ষ্য করে তাইজসহ অন্যান্য জায়গায় ব্যাপক ড্রোন হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। তারা ড্রোন থেকে মর্টার শেল নিক্ষেপ করছে। এছাড়া দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে একই সঙ্গে কামান ও মিসাইল হামলাও চলছে।

এমন পরিস্থিতিতে তাইজের স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতার লেভেল বৃদ্ধি করেছে। এছাড়া সেখানে বাড়তি সেনাও মোতায়েন করা হয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জানিয়েছে, সরকারি বাহিনী ও হুথি কেউই উল্লেখযোগ্য কোনো ভূখণ্ড দখল করতে পারেনি। তাদের অগ্রগতি সীমিত অবস্থায় রয়েছে। তবে উভয় পক্ষই জনবহুল এলাকায় হামলা চালিয়েছে। এতে করে সেখানকার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

এরমধ্যে পশ্চিম উপকূলের পরিস্থিতি বেশ খারাপ। সেখানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়েই চলছে। তা সত্ত্বেও সরকারি ও বেসরকারি দাতব্য সংস্থার কর্মীরা তাদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।

এসবের মধ্যেই সরকারি বাহিনীর ওপর ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে হুথিরা। ইয়েমেনি সেনারা জানিয়েছে, তারা অসংখ্য ড্রোন গুলি করে ভূপাতিত করছে। আর এসব ড্রোনে করে পাঠানো হচ্ছে মর্টার শেল। যেগুলো নির্দিষ্ট লক্ষবস্তুতে ড্রোন থেকে ফেলা হচ্ছে।

প্রায় দুই মাস ধরে সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীর বিরুদ্ধে হুথিদের যুদ্ধ চলছে। হুথিরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখল করার পর এখান থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইয়েমেন। অপরদিকে হুথিরা আরও অঞ্চল দখলের চেষ্টা করছে। 

সূত্র: আলজাজিরা 

aliul / aliul

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ

ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট

ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি

হুথিদের দমনে মার্কিন বাহিনীর অভিযান শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প