ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগাম ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই)। আর এ বিক্ষোভ নিয়ে দেশটিতে উত্তেজনা তৈরি হচ্ছে। এমন অবস্থায় ইমরানের তিন বোনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পিটিআইয়ের বিভিন্ন নেতাকর্মীদেরও গণহারে গ্রেপ্তার করা হচ্ছে।
২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। দেশটির সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ইসলামাবাদে মানবিক বিপর্যয় তৈরি হতে পারে এমন আশঙ্কায় সেখানকার হাসপাতালগুলোতে জরুরি অবস্থায় রেখে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
হাসপাতালগুলো সরকারের নির্দেশনা মেনে প্রস্তুতি নিতে শুরু করার পর সাধারণ মানুষের চিকিৎসায় এটি প্রভাব পড়েছে। জানা গেছে, অনেক রোগীকে বলা হয়েছে জরুরি পরিস্থিতির কারণে তাদের অস্ত্রোপচারগুলো কয়েকদিন পিছিয়ে বা স্থগিত হতে পারে।
হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলার নির্দেশনা ইঙ্গিত করছে ইমরান খানের মুক্তির জন্য যারা রাস্তায় নামবে তাদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার করা হতে পারে।
এমন ধরপাকড়ের পরও কর্মসূচি সফল করা হবে বলে জানিয়েছে পিটিআই। তারা বলেছে, যে কোনো মূল্যে ইমরানকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে ছেড়ে দিতে হবে।
পিটিআই নেতা ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেইল আফ্রিদি বলেছেন, আগামী ২৫ সেপ্টেম্বর তারা বিক্ষোভ কর্মসূচির আরও বিস্তারিত প্রকাশ করবেন।
তিনি জানান, ঘোষিত কর্মসূচির দিন আসার আগেই জাতীয় ও প্রাদেশিক নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। এছাড়া অনেককে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে আছেন এবং তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগরে বন্দি করে রাখা হয়েছে। এরআগে ২০২২ সালে অনাস্থা ভোটে তিনি প্রধানমন্ত্রিত্ব হারান।
aliul / aliul
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন
দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ
ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি
সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে
মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট
টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট
ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি