করণ জোহরের ছবি ফেরালেন শাহিদ কাপুর
বলিউডে করণ জোহর একটি ব্র্যান্ডের নাম। পরিচালন ও প্রযোজক হিসেবে তিনি অনন্য। বহু নতুন মুখকে খুঁজে এনে তিনি হাতে ধরে তারকা বানিয়েছেন। সেই করণ জোহরের ছবির অফারই কিনা ফিরিয়ে দিলেন অভিনেতা শাহিদ কাপুর।
২০১৯ সালে ‘কবির সিং’ মুক্তি পাওয়ার পর থেকেই বলিউডের এই তারকার চাহিদা আকাশছোঁয়া। এই ছবির জন্য তিনি ৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। কবির সিং ব্যবসাসফল হওয়ার পর পারিশ্রমিকের পরিমাণ আরও বাড়িয়ে দেন অভিনেতা।
শহিদ কাপুর সম্প্রতি দক্ষিণী ছবির রিমেক ‘জার্সি’ ছবির কাজ শেষ করেছেন। শোনা যাচ্ছে, এ ছবির জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন ১২ কোটি টাকা। শুধু তাই নয়, এখন ছবির চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রেও খুঁতখুঁতে হয়েছেন তিনি। এই কারণেই নাকি করণ জোহরের ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাহিদ।
বলিউড সূত্রে খবর, করণ জোহর তার ‘যোদ্ধা’ ছবিটির জন্য শাহিদকে চেয়েছিলেন। কিন্তু অভিনেতা ইতোমধ্যে সুজয় ঘোষের পরবর্তী ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। কবির সিংয়ের মতো এই ছবিতেও তাকে একটি ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে। সুযোগটি হাতছাড়া করতে চাননি শাহিদ। এ জন্যই করণের ছবির ব্যাপারে তিনি আগ্রহ দেখাননি।
এদিকে সম্প্রতি শাহিদ গোয়া গিয়েছিলেন একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য। রাজ ডিকে পরিচালিত এই সিরিজের নাম ‘ফেক’। এই সিরিজের মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় অভিষেক হতে যাচ্ছে ‘পদ্মাবত’ নায়কের। শহীদের। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তিনি এই সিরিজের কিছু অংশের শুটিং শেষ করেছেন।
প্রীতি / জামান
আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?
ফের প্রেম জল্পনা উসকে দিলেন ‘সাইয়ারা’ জুটি
ব্যাংককে মেহজাবীনের স্বপ্নপূরণ
গ্লোবালি অনেক বড় জায়গায় যেতে হবে
সুস্থতার পথে কল্পনা
ধূমপান করতে হাত কাঁপছিল, লজ্জা লাগছিল : বিদ্যা
দীর্ঘদিন পর এক মঞ্চে ফিরছেন জেমস-হাসান
১ হাজার কোটি টাকার সম্পত্তি কীভাবে সামলান সাবা
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
জন্মদিনে ভালোবাসায় সিক্ত সোহানা সাবা, বললেন আক্ষেপের কথাও
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
কাজ পেতে নগ্ন দৃশ্যে অভিনয় করতেন ‘গেম অব থ্রোনস’ তারকা লিনা হেডি