‘আমাকে নাচিয়ে ছেড়েছে’
স্বস্তিকা দত্তকে দর্শকের সিংহভাগ চেনে ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের রাধিকা হিসেবে। নাচতে তিনি পারেন না। নাচতে যে বিশেষ ভালবাসেন, এমনও নয়। তবে এবার তিনি নাচলেন।
‘রাধিকা’ থেকে বেরিয়ে এবার তিনি নিজেকে নতুন আঙ্গিকে তুলে ধরলেন। কাজ করলেন গানের ভিডিওতে। অভিনেত্রী বললেন, প্রস্তাব পেয়েই না করে দেব ভেবেছিলাম। আসলে গানের ভিডিও বললেই প্রথম আইটেম গানের কথাই মাথায় আসে। কিন্তু কোন গানে কাজ করব, তা জানার পরে আর নিজেকে আটকাতে পারিনি।
অনেকটা উচ্ছ্বাস নিয়েই স্বস্তিকা বললেন, স্বপ্না চক্রবর্তীর ‘ঠাকুর জামাই এল বাড়িতে’ গানটিকে নতুনভাবে তুলে ধরা হবে। এমন গানে কাজ করার সুযোগ ছাড়ি কী করে!
গানের কিছু অংশের চিত্রায়ণ হয়েছে বিদেশে। স্বস্তিকা যদিও পুরো কাজটি সেরেছেন শহরেই। তিনি বলেন, সুদর্শন চক্রবর্তীর পরিচালনায় কাজ করলাম। আমার কাছে এটি বড় পাওনা। আমাকে কিন্তু নাচিয়ে ছেড়েছে। কথা শেষের আগেই হেসে ফেললেন স্বস্তিকা।
১৯ অক্টোবর রাত ৮টার দিকে গানটি মুক্তি পাবে ইউটিউবে। একে তো কখনও নাচ করেননি, প্রথমবারই শাড়িতে! বললেন, শাড়ি পরে আমি যদিও এক জায়গাতে দাঁড়িয়েই নেচে গিয়েছি।
এমএসএম / এমএসএম
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত