ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত
ভারতের দিকে আসার সময় টর্পেডো হামলার শিকার হয়েছে এমভি কেপ ডাও নামে একটি জাহাজ। আর এ হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। তার নাম সুরাজ যাদব। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা ছিলেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার নিন্দা জানিয়ছে। জাহাজটি ওমানের পূর্ব উপকূলে থাকার সময় হামলা হয়। টর্পেডো হলো মিসাইল সদৃশ বস্তু। এটি পানির নিচ থেকে ছোড়া হয় এবং পানির নিচ দিয়ে গিয়েই লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সাধারণত সাবমেরিন থেকে টর্পেডো ছোড়া হয়।
জাহাজে থাকা আরও ১৯ জনকে উদ্ধার করা হয়ছে। তারা সবাই ভারতীয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
যাদের উদ্ধার করা হয়েছে তাদের ওমানের সহায়তায় ভারতে পাঠানো ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: এনডিটিভি
aliul / aliul
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার
ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং
Link Copied