ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২৬ দুপুর ১২:২২

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের বক্তব্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বাংলাদেশ সময় গতকাল বুধবার ভাষণ দেন তিনি। এ সময় পেজেশকিয়ান বলেন, তারা যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবেন না। এছাড়া তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট তাদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করেন, কিন্তু মার্কিনিদের সন্ত্রাসবাদের শিকার হয়েছেন তারা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যদি তাদের সঙ্গে চুক্তি না করে তাহলে ইরানকে নিশ্চিহ্ন করে দেবেন। তার কথার জবাবে বিশ্বনেতাদের সামনে পেজেশকিয়ান বলেন, “নিষেধাজ্ঞা, বর্ধিত চাপ এবং গুণ্ডামির সামনে ইরানের প্রতিরোধ আরও শক্তিশালী হবে।”

যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে চুক্তি করতে চায় তাহলে নৌ-অবরোধ তুলে নিতে হবে বলেও জানান পেজেশকিয়ান। তিনি বলেন, “আঞ্চলিক অন্য সব দেশ হরমুজ থেকে সুবিধা পাবে আর ইরানকে সেই সুবিধা দেওয়া হবে না, তা হতে পারে না।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করেন। কিন্তু আমরা সন্ত্রাসবাদের শিকার।”

এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি, মিনাবের মেয়েদের স্কুলে নিহত ১৭৫ শিক্ষার্থীর ছবি সবার সামনে প্রদর্শন করেন তিনি।

পেজেশকিয়ান এ সময় বলেন, “আমাদের নিরীহ কাপুরোষিত হামলার শিকার হয়েছে এবং আমাদের দেশের ওপর আগ্রাসন চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের সর্বস্ব শক্তি দিয়ে নিজেদের রক্ষা করছি।”

এদিকে পেজেশকিয়ান কথা বলার সময় সাধারণ পরিষদের অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান মার্কিন প্রতিনিধিরা।

ইরানি প্রেসিডেন্ট তার বক্তব্যে জানান, যদিও তারা সন্ত্রাসবাদের শিকার হয়েছেন; কিন্তু তারা কূটনৈতিক পথে এই যুদ্ধের সমাধানে প্রস্তুত আছেন।

সূত্র: বিবিসি

aliul / aliul

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং