ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২৬ দুপুর ১২:২৯

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কের এক বৈঠকে যুক্তরাষ্ট্রকে একটি নতুন রোডম্যাপ প্রস্তাব করেছে ইরান। নতুন প্রস্তাবে হরমুজ প্রণালি ও ইরানি বন্দরগুলো থেকে অবরোধ প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধবিরতির মতো বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির উদ্দেশে রওনা দেয় ইরানের প্রতিনিধি দল। সেদিনই ছিল অধিবেশন শুরুর প্রথম দিন। ইরান ও যুক্তরাষ্ট্রের একাধিক সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, প্রথম দিনের অধিবেশনের বিরতির অবসরে বৈঠক করেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন কাতার, পাকিস্তান এবং মিসরের কর্মকর্তারা।

নতুন প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতির মেয়াদ হবে ৬০ দিনের এবং তা কার্যকর হওয়ার পর হরমুজ প্রণালির ওপর থেকে ইরানি অবরোধ এবং ইরানের বন্দরগুলো থেকে মার্কিন অবরোধ— উভয়েই প্রত্যাহার করা হবে এবং যতদিন বিরতি থাকবে— ততদিন পরস্পরকে লক্ষ্য করে হামলা করা থেকে বিরত থাকবে যুক্তরাষ্ট্র ও ইরান।

ইরানের নতুন প্রস্তাবে প্রতিবেশী আরব দেশগুলোতে হামলা বন্ধের ব্যাপারটিও অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের এই নতুন রোডম্যাপে রাজি হয়েছে কি-না, এখনও নিশ্চিত নয়; তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধাবসান ইস্যুতে তেহরান পর্যাপ্ত সদিচ্ছা প্রদর্শনের পদক্ষেপ নেওয়ার আগ পর্যন্ত ইরানি বন্দরগুলো থেকে অবরোধ প্রত্যাহার করবে না ওয়াশিংটন।

একটি সূত্রের মতে, “ইরানের এই রোডম্যাপটি হলো ভবিষ্যৎ ও অর্থবহ আলোচনার জন্য এক ধরণের বিস্তারিত কর্মপরিকল্পনা, যার লক্ষ্য হলো সংঘাতের অবসান ঘটানো এবং ওয়াশিংটনের সাথে বিদ্যমান মতপার্থক্য নিরসনে একটি সামগ্রিক সমাধানে পৌঁছানো।”

“নতুন রোডম্যাপে পূর্ববর্তী দফার আলোচনার ফলাফলগুলো নতুনভাবে বিন্যস্ত বা সংক্ষেপে তুলে ধরা হয়েছে এবং জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে।”

সূত্র জানিয়েছে, মঙ্গলবারের আলোচনা শুরু হয়েছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের মধ্যকার একটি বৈঠকের মধ্য দিয়ে।

ওই বৈঠকের পর উভয় পক্ষের বিশেষজ্ঞ ও কূটনীতিকদের অংশগ্রহণে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। স্টিভ উইটকফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় লিখেছেন, তিনি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানি প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন; এই মধ্যস্থতাকারীরা সারাদিন ধরে উভয় পক্ষের মধ্যে যাতায়াত করে যোগাযোগ রক্ষা করেছেন।

“আমরা সফলভাবে আলোচনার একটি পর্ব সম্পন্ন করেছি, যা ফলপ্রসূ ও আশাব্যঞ্জক হবে বলে আমরা আশা করছি। মধ্যস্থতাকারীরা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন”, এক্সপোস্টে বলেছেন উইটকফ।

সূত্র : এএফপি, দ্য ন্যাশনাল

aliul / aliul

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং