উৎসবে মুক্তি পাবে ইমন-আইরিনের ‘কাগজ’!
নির্মাতা জুলফিকার জাহেদী নির্মাণ করছেন তার প্রথম সিনেমা ‘কাগজ’। থ্রিলার-রোমান্টিকধর্মী গল্পের এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নায়ক মামনুন হাসান ইমন ও নায়িকা আইরিন সুলতানা। বিশেষ চরিত্রে রয়েছেন মাইমুনা মম ও এলিনা শাম্মী। গল্প, চিত্রনাট্য তৈরি এবং প্রযোজনা করছেন নির্মাতা নিজেই।
ইমন আহমেদ নামে লেখকের চরিত্রে অভিনয় করছেন নায়ক ইমন। ইমনের বিপরীতে রেনু চরিত্রে অভিনয় করছেন আইরিন। রেনু একটি বনেদি পরিবারের মেয়ে। তার পূর্ব পুরুষ বনেদি। পারিবারিক সূত্র ধরে পাওয়া বনেদি রেনুর মধ্যেও আছে।
নির্মাতা জুলফিকার জাহেদী বলেন, ‘একজন লেখক কীভাবে এক ফিলোসফি নিয়ে বিখ্যাত হয়ে ওঠে তা দর্শক এই সিনেমায় দেখতে পাবেন। এরই মধ্যে সিনেমাটির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। পুরো কাজ শেষ হলে আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে মুক্তি দেওয়ার পর বাংলাদেশে মুক্তি পাবে এটি। আমার প্রথম সিনেমায় কোনো কিছুরই কমতি রাখছি না। দর্শকদের চাহিদা অনুযায়ী নির্মাণ করছি।’
সিনেমাটিতে ইমন-আইরিন ছাড়া আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ।
এমএসএম / এমএসএম
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত