ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২৬ দুপুর ৩:৩৯

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মোতায়েন করা মার্কিন সেনাদের মধ্যে অন্তত ৮ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। এই সেনাদের সবাই সম্প্রতি মধ্যপ্রাচ্যের জলসীমা থেকে বিদায় নেওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে কর্তব্যরত ছিলেন।

যুদ্ধের ক্লান্তি, অবসাদ, দীর্ঘদিন ধরে পরিবারবিচ্ছিন্ন থাকা প্রভৃতি কারণে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে মোতায়েন সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দিয়েছে এবং তাদের মধ্যে কয়েক জন আত্মহত্যার চেষ্টাও করেছেন— সম্প্রতি এমন একটি খবরে তোলপাড় শুরু হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলে। তার পরিপ্রেক্ষিতে একজন মার্কিন আইনপ্রণেতা লিখিতভাবে ট্রাম্প প্রশাসনের কাছে জানতে চেয়েছিলেন, এ খবরের সত্যতা আছে কি-না এবং যদি এটি সত্য হয়— সেক্ষেত্রে কত জন মার্কিন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন।

আইনপ্রণেতার সেই চিঠির উত্তর দিয়েছেন মার্কিন নৌবাহিনীর সচিব হাং কাও। চিঠিতে তিনি লিখেছেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তৈরি হওয়ার তথ্য সত্যি এবং এই বিামনবাহী রণতরীর মোট ৮ জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন।

হং কাওয়ের চিঠিটির একটি অনুলিপি পেয়েছে এএফপি। সেখানে বলা হয়েছে, “২০২৫ সালের ২১ নভেম্বর ইউএসএস আব্রাহাম লিঙ্কান সান ডিয়েগোর বন্দর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হওয়ার পর ২৬ ফেব্রুয়ারি সেটি মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছায় এবং ২০২৬ সালের ২০ আগস্ট পর্যন্ত অবস্থান করে। এই ১০ মাসে এই বিামনবাহী রণতরীটির ৮ জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। সেসব চেষ্টা সফল হয়নি এবং যুদ্ধের ১০ মাসে আত্মহত্যার কোনো ঘটনায় ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ঘটেনি।”

চিঠিতে এক সেনার আত্মহত্যার চেষ্টা এবং তাকে উদ্ধারের বিবরণও দিয়েছেন হং কাও। তিনি বলেছেন, “একটি এয়ার উইংয়ের দায়িত্বে থাকা এক নাবিক আগস্টের শুরুর দিকে জাহাজ থেকে সমুদ্রে পড়ে যান। তাকে দ্রুত একটি অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছিল এবং পরবর্তী চিকিৎসার জন্য জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।”

২০২৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের সান ডিয়াগো বন্দর থেকে রওনা হওয়ার পর ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছায় বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। তারপর ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি ঘোষণা করেন ট্রাম্প। এই যুদ্ধে ইরানের বিভিন্ন স্থাপনায় আঘাত হানার দায়িত্বে ছিলেন লিঙ্কনের বিমানসেনারা।

যুদ্ধের ক্লান্তি, পরিবার থেকে বিচ্ছিন্নতা, খাবারের সংকট এবং অপরিচ্ছনতার কারণে গত আগস্ট মাসে ইউএসএস লিঙ্কনের কয়েক জন সেনার আত্মহত্যার চেষ্টার খবর চাউর হওয়ার পর পরিবারের সদস্য এবং মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে এ ইস্যুতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। সমালোচনার ধাক্কা সামাল দিতেই গত আগস্টে ইউএসএস লিঙ্কনের সেনাদের ফিরে আসার নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন।

সূত্র : এএফপি

aliul / aliul

হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত

আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি

ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো