মূসার আমল থেকে গোলানে ইহুদিরা থাকে, সিরিয়ার প্রেসিডেন্টকে নেতানিয়াহু
হযরত মূসা (আঃ)-এর আমল থেকে ইহুদিরা গোলান মালভূমিতে থাকে বলে বলে মন্তব্য করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-সারাকে উদ্দেশ্য করে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এ কথা বলেনে নেতানিয়াহু।
গতকাল সিরিয়ার প্রেসিডেন্ট জাতিসংঘে অভিযোগ করেন গোলান মালভূমি ইসরায়েলি দখলদাররা দখল করে রেখেছে। এ সময় তিনি সেখান থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের দাবি করেন।
গোলান মালভূমি পৃথিবীর অন্যতম উঁচু মালভূমি। যা সিরিয়ার অংশ। তবে ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল এটি দখল করে নেয় এবং ১৯৮১ সালে এটি অধিগ্রহণ করে। যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।
সিরিয়ার প্রেসিডেন্টের এমন দাবির প্রেক্ষিতে নেতানিয়াহু তার নাম ধরে বলেন, আহমেদ আল সারার জানা উচিত মূসার আমল থেকে ইহুদিরা এ মালভূমিতে থাকে।
এদিকে ইহুদিরা হযরত মূসা (আঃ)-কে মোসেস বলে ডেকে থাকেন। নেতানিয়াহু তার বক্তব্যে মোসেস শব্দটি উচ্চারণ করেন।
সূত্র: আলজাজিরা
aliul / aliul
ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
ফিলিপাইনে বিমানবাহিনীর দুই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত
বিশ্বের অর্ধেকের বেশি বরফ গলার জন্য দায়ী মাত্র ৩ শতাংশ হিমবাহ
ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার
হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া
১৯৬৭’র পর ‘সবচেয়ে বড় সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত
সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক
এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১