‘এরদোয়ান বলেন তিনি জেরুজালেমের শাসক হবেন, না আপনি কখনো হবেন না’
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সময় তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে নিয়ে সমালোচনা করেন।
যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, এরদোয়ান বলে থাকেন তিনি জেরুজালেমের শাসক হবেন। কিন্ত তিনি তা কখনো হতে পারবেন না।
এছাড়া এরদোয়ানকে স্বৈরশাসক হিসেবেও আখ্যায়িত করেন এ দখলদার।
তিনি বলেন, “এরদোয়ান হলেন একজন স্বৈরশাসক। তিনি হামাসের নেতাদের আতিথেয়তা দেন। তিনি হাজার হাজার কুর্দিকে হত্যা করেছেন। তিনি আমেরিকান গণহত্যাকে অস্বীকার করেন। তিনি সাংবাদিক ও বিরোধীদলের নেতাদের কারাবন্দি করে রাখেন।”
নেতানিয়াহু আরও বলেন, “আমি মনে করি বিশ্ব তার এসব কর্মকাণ্ডের রেকর্ড রেখেছে।”
ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সাইপ্রাসের উত্তরাঞ্চল দখল করে রেখেছেন এরদোয়ান। এছাড়া এরদোয়ান ন্যাটো সদস্য গ্রিসের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির সীমা লঙ্ঘন করেন বলেও মন্তব্য করেন তিনি।
এরদোয়ানকে নিয়ে এ দখলদার সর্বশেষ বলেন, “এরদোয়ান সিরিয়া দখল করতে চান। এটি অবাক হওয়ার কিছু নয়। কারণ তিনি প্রতিদিন ইসরায়েলের ধ্বংস চান। তিনি বলেন, তিনি জেরুজালেমের শাসক হবেন। না স্যার আপনি হবেন না।”
সূত্র: আলজাজিরা
aliul / aliul
সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
শ্রমিক সংকটে সার্বিয়া, বাড়ছে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কর্মী
বিদেশি কৃষি শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে ভিসা দেবে অস্ট্রেলিয়া
বেলুচিস্তান সীমান্তে আফগানদের বড় হামলা প্রতিহত করল পাকিস্তান
‘হুথিদের সঙ্গে যুদ্ধে জীবন উৎসর্গে প্রস্তুত থাকতে হবে সৌদি সেনাদের’
আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা : প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের
‘হুথিদের বিশ্বাস করবেন না’, জাতিসংঘে বললেন ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট
ইংলিশ চ্যানেল : যুক্তরাজ্যে একদিনে ঢুকল রেকর্ড ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী
হুথি হামলা প্রতিহতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
‘এরদোয়ান বলেন তিনি জেরুজালেমের শাসক হবেন, না আপনি কখনো হবেন না’
মূসার আমল থেকে গোলানে ইহুদিরা থাকে, সিরিয়ার প্রেসিডেন্টকে নেতানিয়াহু
সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা