‘হুথিদের বিশ্বাস করবেন না’, জাতিসংঘে বললেন ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট
ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের ‘মিথ্যা প্রতিশ্রুতিতে’ আস্থা না রাখতে বৈশ্বিক নেতাদের আহ্বান জানিয়েছেন ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল আলিমি বাওয়াজির। হুথিদের দখল থেকে বাব আল-মান্দেব প্রণালি পুনরুদ্ধারের প্রতিজ্ঞাও করেছেন তিনি।
গত কাল বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন আবদুল্লাহ আল আলিমি বাওয়াজির। নিজ বক্তব্যে ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট বলেন, “আপনারা সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠীর (হুথি) মিথ্যে প্রতিশ্রুতি বিশ্বাস করার মতো ভুল করবেন না। তারা ঘন ঘন এবং অজস্র প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরে তা পালন করতে ব্যর্থ হয়। এখন এই সন্ত্রাসীরা বাণিজ্যিক জাহাজে হামলা করা বন্ধ রেখেছে, কিন্তু আগামী কাল থেকেই যে ফের হামলা শুরু করবে না— এমন কোনো নিশ্চয়তা নেই।”
লোহিত সাগর ও এডেন সাগরকে সংযুক্ত বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তাকে ইয়েমেনের সার্বভৌমত্বের অংশ উল্লেখ করে আবদুল্লা আল আলিমি বাওয়াজির বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সন্ত্রাসীদের হাত থেকে ইয়েমেনকে পুনরুদ্ধার এবং বাব আল-মান্দেবের নিরাপত্তাকে পুনরুদ্ধার— এ দু’টি বিষয় অবিচ্ছেদ্য।
উল্লেখ্য, প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ প্রণালি বাব আল-মান্দেব আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট জ্বালানির ১২ শতাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। গত ১১ সেপ্টেম্বর লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ময়ুন ওরফে পেরিম দ্বীপ দখলের মধ্যে দিয়ে এ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নেয় হুথি বাহিনী।
২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়, তারপর মাত্র এক বছরের মধ্যে ২০১৫ সালে ইরানের মদতপুষ্ট সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি রাজধানী সানা দখল করে। হুথিরা রাজধানী দখলের পর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট মনসুর আবদ-আল হাদি সৌদিতে পালিয়ে যান। তার নেতৃত্বাধীন সরকারকে ফিরিয়ে এনে ক্ষমতায় বসাতে ওই বছর থেকেই ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে ইয়েমেন-সৌদি সেনাবাহিনী।
বর্তমানে ইয়েমেনের মোট ভূখণ্ডের অর্ধেক (উত্তরাঞ্চল) হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে, বাকি অর্ধেক (দক্ষিণাঞ্চল) নিয়ন্ত্রণ করছে সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার। কয়েক বছর আগে প্রেসিডেন্সিয়াল সরকার আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। আবদুল্লাহ আল আলিমি বাওয়াজি এই সরকারের ভাইস প্রেসিডেন্ট।
সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ইয়েমেনের প্রেসিডেন্ট বলেন, “আমাদের সংগ্রাম কোনো ইয়েমেনি নাগরিক, ইয়েমেনের কোনো অঞ্চলের, প্রদেশের বাসিন্দা কিংবা সামাজিক সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে নয়। আমরা ইয়েমেনকে একটি নিরাপদ, স্থিতিশীল এবং সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যেখানে নাগরিকদের সম্মান থাকবে, অর্থনীতির পুনর্গঠন হবে, শিশুরা স্কুলে যাবে, তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং সর্বোপরি, প্রতিটি পরিবার নিরাপদ থাকবে।”
সূত্র : সিএনএন
aliul / aliul
সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
শ্রমিক সংকটে সার্বিয়া, বাড়ছে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কর্মী
বিদেশি কৃষি শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে ভিসা দেবে অস্ট্রেলিয়া
বেলুচিস্তান সীমান্তে আফগানদের বড় হামলা প্রতিহত করল পাকিস্তান
‘হুথিদের সঙ্গে যুদ্ধে জীবন উৎসর্গে প্রস্তুত থাকতে হবে সৌদি সেনাদের’
আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা : প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের
‘হুথিদের বিশ্বাস করবেন না’, জাতিসংঘে বললেন ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট
ইংলিশ চ্যানেল : যুক্তরাজ্যে একদিনে ঢুকল রেকর্ড ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী
হুথি হামলা প্রতিহতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
‘এরদোয়ান বলেন তিনি জেরুজালেমের শাসক হবেন, না আপনি কখনো হবেন না’
মূসার আমল থেকে গোলানে ইহুদিরা থাকে, সিরিয়ার প্রেসিডেন্টকে নেতানিয়াহু
সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা