বেলুচিস্তান সীমান্তে আফগানদের বড় হামলা প্রতিহত করল পাকিস্তান
বেলুচিস্তান সীমান্তে আফগান তালেবান যোদ্ধাদের বড় একটি হামলা প্রতিহত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বেলুচিস্তানের কিল্লা আবদুল্লাহ জেলার গুলিস্তান শহরে আফগানিস্তান থেকে অনুপ্রবেশকারী একদল তালেবান যোদ্ধার সঙ্গে বড় সংঘাত হয়েছে পাকিস্তানের সেনা ও নিরাপত্তা বাহিনীর। সংঘাতে বেশ কয়েক জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন; তবে নিহতদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
বেলুচিস্তানের সঙ্গে আফগানিস্তানের চারটি প্রদেশের সীমান্ত রয়েছে— হেলমান্দ, কান্দাহার, নিমরোজ এবং জাবুল। গুলিস্তান শহরটি আফগানিস্তানের কান্দাহার প্রদেশের সীমান্তবর্তী।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, সীমান্ত পেরিয়ে কান্দাহার থেকে গুলিস্তান শহরে আসার পর বৃহস্পতিবার রাতভর থেমে থেমে সংঘাত চলেছে আফগান তালেবান যোদ্ধা ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে। সেখানকার পরিস্থিতি এখনও থমথমে।
এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে আফগানিস্তানের তালেবান মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কেউ মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, ২০২১ সালে তালেবান বাহিনী আফগানিস্তানে ক্ষমতাসীন হওয়ার পর থেকে তিক্ত হতে শুরু করেছে পাকিস্তান ও আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক এবং বর্তমানে তা রীতিমতো চরম শত্রুতা রূপ নিয়েছে। এই তিক্ততা এবং শত্রুতার মূলে রয়েছে পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান বা টিটিপি।
টিটিপি পাকিস্তানের মূল ভূখণ্ড থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশকে বিচ্ছিন্ন করে তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। পাকিস্তানের অভিযোগ— আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার টিটিপিকে যাবতীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে; তবে তালেবান সরকার সবসময় এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
এ ইস্যুতে গত ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যুদ্ধ হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। পরে উভয় পক্ষই সংঘাতের মাত্রা হ্রাস করতে উদ্যোগী হয়।
তবে সম্প্রতি খাইবার পাখতুনখোয়ার কোহাট শহরে পুলিশ সদর দপ্তরের মসজিদে টিটিপির বোমা হামলার পর ফের উত্তেজনা দেখা দেয় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে। গত ২৩ ডিসেম্বর পাকিস্তানের সীমান্তবর্তী সেনা ও নিরাপত্তা চৌকিগুলো লক্ষ্য করে আফগানিস্তানের ড্রোন হামলায় উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
আফগান সেনাদের ডোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পরিচালনা করে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। এসব এলাকার মধ্যে কান্দাহার শহরও ছিল। আফগান তালেবান সরকরের সর্বোচ্চ নেতা হিবাতউল্লাহ আখুন্দজাদা কান্দাহার শহরে বসবাস করেন।
বিমান অভিযানের প্রতিশোধ নিতেই আফগান তালেবান দলটি গুলিস্তানে প্রবেশ করেছিল বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : রয়টার্স
aliul / aliul
সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
শ্রমিক সংকটে সার্বিয়া, বাড়ছে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কর্মী
বিদেশি কৃষি শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে ভিসা দেবে অস্ট্রেলিয়া
বেলুচিস্তান সীমান্তে আফগানদের বড় হামলা প্রতিহত করল পাকিস্তান
‘হুথিদের সঙ্গে যুদ্ধে জীবন উৎসর্গে প্রস্তুত থাকতে হবে সৌদি সেনাদের’
আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা : প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের
‘হুথিদের বিশ্বাস করবেন না’, জাতিসংঘে বললেন ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট
ইংলিশ চ্যানেল : যুক্তরাজ্যে একদিনে ঢুকল রেকর্ড ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী
হুথি হামলা প্রতিহতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
‘এরদোয়ান বলেন তিনি জেরুজালেমের শাসক হবেন, না আপনি কখনো হবেন না’
মূসার আমল থেকে গোলানে ইহুদিরা থাকে, সিরিয়ার প্রেসিডেন্টকে নেতানিয়াহু
সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা