বিদেশি কৃষি শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে ভিসা দেবে অস্ট্রেলিয়া
কৃষিখাতে শ্রমিক সংকট কাটাতে বিদেশি কৃষি শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে অস্থায়ী ভিসার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। দেশটির শস্য উৎপাদনকারীদের সংস্থা গ্রেইন প্রোডিউসার অস্ট্রেলিয়া (জিপিএ) গত কাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া বিশ্বের বৃহত্তম গম, যব এবং সরিষা উৎপাদনকারী দেশ। বর্তমানে এই তিন ফসলের মৌসুম চলছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অধিকাংশ খামারে ফসল তোলা বা কর্তনের সময় শুরু হবে।
ফসল বপন ও কর্তনের সময় অস্ট্রেলিয়ার খামারগুলোতে প্রচুর শ্রমিকের প্রয়োজন পড়ে, কিন্তু বর্তমানে দেশটির শ্রমবাজারে ব্যাপক সংকট শুরু হওয়ায় খামারের কাজে কৃষি শ্রমিক মিলবে কি-না তা নিয়ে বেশ উদ্বেগে ছিলেন অস্ট্রেলিয়ার শস্য উৎপাদনকারীরা। এই উদ্বেগ নিরসনে সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে জিপিএ।
জিপিএ’র চেয়ারম্যান ম্যাথিউ ম্যাডেন বিবৃতিতে বলেছেন, “এটি একটি সমাধান এবং পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। তবে এই প্রক্রিয়াটি কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে সরকার কত জন বিদেশি শ্রমিককে ভিসা দেবে এবং কত দ্রুত এসব ভিসা আবেদন প্রক্রিয়ার কাজ শেষ করবে।”
ম্যাডেন বলেন, "বাস্তবে প্রক্রিয়াটি কীভাবে কাজ করে তা আমরা দেখব; তবে আশার কথা হলো, ফসল তোলার মৌসুমে জরুরি কর্মীদের এখানে নিয়ে আসার একটি উপায় এখন চাষীদের হাতে এল।"
সরকারের গৃহীত পদক্ষেপে ভিসার আবেদন প্রক্রিয়াকরণের জন্য তিন মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং ভিসা মেয়াদ বৃদ্ধির সুযোগ সীমিত করা হয়েছে। কৃষি খাতের বিভিন্ন সংগঠন জানিয়েছে যে, 'ওয়ার্কিং হলিডে মেকার' ভিসার আবেদন প্রক্রিয়াকরণের সময়সীমা আগেই কয়েক দিন থেকে বেড়ে কয়েক মাসে গিয়ে ঠেকেছিল। খামার ও গ্রামীণ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর শ্রমচাহিদা মেটানোর জন্য ওয়ার্কিং হলিডে ভিসা প্রকল্প চালু করেছে সরকার।
স্বরাষ্ট্র বিভাগের একজন মুখপাত্র অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে (ABC) জানিয়েছেন যে, তারা 'ন্যাশনাল ফার্মার্স ফেডারেশন'-এর সাথে যৌথভাবে এমন কর্মীদের চিহ্নিত ও অগ্রাধিকার দেবে— যারা কৃষিকাজে দক্ষ, ইতোমধ্যে ওয়ার্কিং হলিডে ভিসা প্রদানে আবেদন করেছেন এবং নিয়োগকর্তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
সূত্র : রয়টার্স
aliul / aliul
সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
শ্রমিক সংকটে সার্বিয়া, বাড়ছে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কর্মী
বিদেশি কৃষি শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে ভিসা দেবে অস্ট্রেলিয়া
বেলুচিস্তান সীমান্তে আফগানদের বড় হামলা প্রতিহত করল পাকিস্তান
‘হুথিদের সঙ্গে যুদ্ধে জীবন উৎসর্গে প্রস্তুত থাকতে হবে সৌদি সেনাদের’
আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা : প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের
‘হুথিদের বিশ্বাস করবেন না’, জাতিসংঘে বললেন ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট
ইংলিশ চ্যানেল : যুক্তরাজ্যে একদিনে ঢুকল রেকর্ড ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী
হুথি হামলা প্রতিহতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
‘এরদোয়ান বলেন তিনি জেরুজালেমের শাসক হবেন, না আপনি কখনো হবেন না’
মূসার আমল থেকে গোলানে ইহুদিরা থাকে, সিরিয়ার প্রেসিডেন্টকে নেতানিয়াহু
সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা