মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক মিলে গত মাসে মক্কা প্রতিরক্ষা চুক্তি নামে একটি চুক্তিতে স্বাক্ষর করা হয়। এতে বলা হয়, এ তিন দেশের কেউ যদি সশস্ত্র হামলার শিকার হয় তাহলে এটি সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। এবং আক্রান্ত দেশকে সহায়তায় সবাই এগিয়ে আসবে।
আর আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে সেটির একটি বিস্তারিত ধারণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, কোনো দেশ যদি হামলার শিকার হয় তাহলে ওই দেশের সাহায্যের ‘আবেদন ও প্রয়োজনীয়তার’ ওপর নির্ভর করে সহায়তা করা হবে।
যারমধ্যে থাকতে পারে গোয়েন্দা সহায়তা, রশদ অথবা অস্ত্র সহায়তা।— যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইউইককে বলেন এরদোয়ান।
আর হামলার পরিধি যদি বড় হয় তাহলে আরও অ্যাডভান্সড সামরিক সহায়তা বা সরাসরি লড়াইয়ে যুক্ত হতে পারে জোটের দেশগুলো। এরদোয়ান বলেন, “আরও অ্যাডভান্সড সামরিক সহায়তা প্রদান করা হতে পারে হামলাটি কতটা তীব্র সেটি বিবেচনা করে।”
গত মাসে মক্কা চুক্তি স্বাক্ষরের প্রায় পরপরই হুথিরা সৌদি আরবের বিভিন্ন জায়গা ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। হুথিরা দাবি করছে, সৌদি যেন ইয়েমেনের সরকারি বাহিনীকে সহায়তা না দেয় এবং তাদের ওপর যে অবরোধ আরোপ করে রাখা হয়েছে সেটি তুলে দেয়।
এরদোয়ান জানিয়েছেন, কোনো দেশ আক্রান্ত হলেই স্বয়ংক্রিয়ভাবে অন্য দেশগুলো পাল্টা হামলায় জড়িত হবে না। তিনি বলেন, এ মুহূর্তে ইরাক, ইয়েমেন অথবা অন্য কোথাও ঘটা প্রতিটি ঘটনার জন্য স্বয়ংক্রিয় সামরিক প্রতিক্রিয়ার কথা ভাব সমীচিন হবে না।
সূত্র: নিউজউইক
aliul / aliul
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন
পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ
হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট
মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান
কোনো মুসলিম এ জঘন্য অপরাধ করার চিন্তা করার সাহসও করবে না
কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় লাগাম
নিজেদের ড্রোনের আঘাতে প্রাণ গেল ইসরায়েলি দুই সেনার