হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট
ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ঠেকাতে দেশের সব জনগণকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্ট রাশিদ আল-আলিমি।
তিনি ইয়েমেনে সাধারণ মানুষকে একতাবদ্ধ হয়ে সামরিক বাহিনীতে যোগ দিতে অনুরোধ করেছেন।
এছাড়া ভিডিও বক্তব্যে ইয়েমেনের প্রেসিডেন্ট বলেছেন, যেসব হুথি ও হুথি সংশ্লিষ্ট যোদ্ধা আজ ২৬ সেপ্টেম্বর থেকে দল ত্যাগ করবে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে।
সৌদি আরবে বসবাসরত ইয়েমেনের প্রেসিডেন্ট এমন সময় এ আহ্বান জানালেন যখন দেশটির সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের তীব্র লড়াই চলছে।
এরই মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চল দখল করে নিয়েছে হুথিরা। এরপর তাদের সেখান থেকে হটিয়ে দিতে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট বিমান হামলা চালাচ্ছে। তবে তা সত্ত্বেও হুথিরা এখনো পিছু হটেনি।
সূত্র: রয়টার্স
aliul / aliul
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন
পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ
হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট
মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান
কোনো মুসলিম এ জঘন্য অপরাধ করার চিন্তা করার সাহসও করবে না
কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় লাগাম
নিজেদের ড্রোনের আঘাতে প্রাণ গেল ইসরায়েলি দুই সেনার