ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২৬ দুপুর ১২:১৩

পারমাণবিক কর্মসূচিতে ইরান কোনো শিথিলতা দেখাবে না এবং এ নিয়ে কোনো ছাড় দেবে না। অপরদিকে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। এক ইরানি কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, তাদের অন্যতম শর্ত হলো যুক্তরাষ্ট্রকে ইরানি বন্দরের ওপর আরোপ করা নৌ-অবরোধ প্রত্যাহার করে নিতে হবে।

নাম প্রকাশ না করে রয়টার্সকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দ্বারা সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ বন্ধ থাকবে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গত বৃহস্পতিবার বলেন, লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করলে তারা সাতদিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেবেন। এরসঙ্গে তাদের ওপর আরোপিত নৌ-অবরোধ তুলে নিতে হবে। এবং তাদের যেসব অর্থ জব্দ করে রাখা হয়েছে সেগুলো ছেড়ে দিতে হবে। এরসঙ্গে ইরানের ওপর থাকা তেল নিষেধাজ্ঞাও প্রত্যাহার করতে হবে।

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সঙ্গে সাত মাস ধরে যুদ্ধ ও সৌদি ও হুথিদের লড়াইয়ের মধ্যে ইরান এসব শর্ত দিয়েছে।

সূত্র : রয়টার্স

aliul / aliul

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট

মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান

কোনো মুসলিম এ জঘন্য অপরাধ করার চিন্তা করার সাহসও করবে না

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় লাগাম

নিজেদের ড্রোনের আঘাতে প্রাণ গেল ইসরায়েলি দুই সেনার

সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের