ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

৭ টাকা বে‌ড়ে সয়াবিন তেলের লিটার ১৬০ টাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১০-২০২১ বিকাল ৫:৩

আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম। এবার লিটারপ্রতি সয়াবিন তেলের দাম বেড়েছে ৭ টাকা। এখন এক লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৬০ টাকা দরে। যা আগে ছিল ১৫৩ টাকা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন দাম ঘোষণা ক‌রে।

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে সয়াবিন তেলের এই দাম নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৩৬ টাকায় বিক্রি হ‌বে যা এতদিন ছিল ১২৯ টাকা। ১৬০ টাকায় বিক্রি হবে বোতলজাত সয়াবিন তেল, যা এতদিন ১৫৩ টাকা ছিল। এছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৭৬০ টাকায়। আগে যার বাজারমূল্য ৭২৮ টাকা ছিল। বোতলজাত পাম সুপার তেল বিক্রি হবে ১১৮ টাকায়।

এর আগে গত ১৫ অক্টোবর বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয় ৪ টাকা। যদিও তখন ব্যবসায়ীরা জানান, ঈদুল ফিতরের আগে করোনার কারণে যে ৪ টাকা দাম কমানো হয়েছিল এবার তা সমন্বয় করা হয়েছে। অবশ্য তারও আগে তেলের দাম প্রতি লিটারে ৯ টাকা বাড়ানো হয়েছিল।

এমএসএম / এমএসএম

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক