ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২৬ বিকাল ৬:৫৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসানে মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন যে শান্তি প্রস্তাব দিয়েছিল ইরান, সেটি বাতিল করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য।

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব তো বাতিল করেছেনই, উপরন্তু নিজের সহকারীদের বলেছেন যে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নির্বাচন শেষ হওয়ার পর নভেম্বর মাস থেকে ফের ইরানে বোমাবর্ষণের নির্দেশ দেবেন তিনি।  

ওয়াল স্ট্রিট জার্নালে এ প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে বিস্তারিত জানতে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কোনো কর্মকর্তা এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

গত কাল শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছিলেন, মধ্যস্থতাকারী দেশ কাতারের মাধ্যমে ওয়াশিংটনকে নতুন একটি শান্তি চুক্তির নথি পাঠিয়েছে তেহরান এবং প্রেসিডেন্ট ট্রাম্প যদি চুক্তির শর্তগুলো মেনে নিতে রাজি থাকেন— তাহলে আগামী ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান।

সংবাদ সম্মেলনে আরাগচি আরো বলেছিলেন, জুন মাসে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকে উল্লিখিত শর্তগুলোই নতুন চুক্তির নথিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

“সবকিছুই প্রস্তুত আছে। এখন শুধু চুক্তি সম্পাদন ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের তরফ থেকে আন্তরিকতার অপেক্ষা”, সংবাদ সম্মেলনে বলেছিলেন আরাগচি।

সূত্র : রয়টার্স

aliul / aliul

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট

মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান