ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২৬ বিকাল ৭:৫০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান (ডিআই খান) জেলার একটি পুলিশ চেকপোস্টে বোমা হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১১ জন এবং আহত হয়েছেন আরও ৩০ জন।

আজ শনিবার হয়েছে এই বোমা হামলা। হামলার পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা পরিচালনা করেছে পাকিস্তানের দুর্যোগ মোকাবিলা সংস্থা রেস্কিউ ১১২২। সংস্থাটির কর্মীরা পাকিস্তানি দৈনিক ডনকে জানিয়েছেন, নিহতদের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী এবং একজন শিশু রয়েছে। যে ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার ২০ জনকে হাসপাতরে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে রেসকিউ ১১২২।

পুলিশ জানিয়েছে, ডেরা ইসমাইল খান জেলার আমান মেলা পুলিশ চেকপোস্টে হামলা হয়েছে। এই বেকপোস্টটি ডিআই খান জেলার সঙ্গে ও বেলুচিস্তানের রাজধানী কোয়েটাকে সংযুক্তকারী হাইওয়ের কাছে। নিহতদের মধ্যে পুলিশের পাশাপশি কাস্টমস বিভাগের একাধিক সদস্যও আছেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পুলিশ সদরদপ্তরের ভেতরের মসজিদে জুমার নামাজের সময় গাড়িবোমা হামলা চালানো হয়েছিল। ওই আত্মঘাতী হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ৭৫ জন আহত হন। নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) একটি সহযোগী শাখা পরে হামলার দায় স্বীকার করেছিল।

সাম্প্রতিক বছরগুলোতে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের এই অঞ্চলগুলোতে সন্ত্রাসী সহিংসতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান সরকারের অভিযোগ, সে দেশে হামলা চালানো জঙ্গিদের নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ করে দিচ্ছে আফগানিস্তান। তবে কাবুলের তালেবান প্রশাসন শুরু থেকেই ইসলামাবাদের এই অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র : ডন

aliul / aliul

ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ফিলিপাইনে বিমানবাহিনীর দুই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত

বিশ্বের অর্ধেকের বেশি বরফ গলার জন্য দায়ী মাত্র ৩ শতাংশ হিমবাহ

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া

১৯৬৭’র পর ‘সবচেয়ে বড় সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১

প্রতিরক্ষা ছাড়িয়েও ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড