ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭-৯-২০২৬ দুপুর ১২:১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর করানোর চেষ্টা করেছিল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। তবে এ চেষ্টা ব্যর্থ হয়। এখন আগামী নভেম্বরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারত কাজ করছে বলে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এছাড়া দশদিন আগে গত ১৭ সেপ্টেম্বর ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ঢাকায় এসেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া আরও জানিয়েছে, সূত্র জানিয়েছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে আলোচনা হচ্ছে।

আর ভারতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দায়িত্ব নেওয়ার পর এই আলোচনা আরও বেগবান হতে পারে। তিনি অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের প্রথমদিকে ভারতে গিয়ে নিজের দায়িত্ব বুঝে নেবেন।

তবে আলোচনা চললেও তারেক রহমানের সফরটি হবে কি না তা নিয়ে সংশয় আছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এর অন্যতম কারণ হলো সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিষয়টি এখনো অমিমাংসিত রয়ে গেছে।

টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান তারেক রহমান। এর অল্প সময়ের মধ্যে এই শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মোদি। আর এই শুভেচ্ছার পরই তারেক রহমানর ভারত সফরের একটি আগাম তারিখ নির্ধারণের সম্ভাবনা বেড়ে যায়। তবে কোনো দেশই এখনো সম্ভাব্য সফরটি নিশ্চিত করেনি আবার অস্বীকারও করেনি।

এসবের মধ্যেই গত ১৭ সেপ্টেম্বর ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ঢাকা সফর করেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

aliul / aliul

ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ফিলিপাইনে বিমানবাহিনীর দুই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত

বিশ্বের অর্ধেকের বেশি বরফ গলার জন্য দায়ী মাত্র ৩ শতাংশ হিমবাহ

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া

১৯৬৭’র পর ‘সবচেয়ে বড় সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১

প্রতিরক্ষা ছাড়িয়েও ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড