ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭-৯-২০২৬ দুপুর ১২:২৯

আয়তনগত দিক থেকে কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে রওনা হওয়ার পর স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল শহরে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।

সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল পুলিশের সার্জেন্ট আন্দ্রিয়ে-অ্যানি বিলোদিও বিবিসিকে বলেন, “হেলিকপ্টারটিতে চালকসহ মোট ৪ জন ছিলেন। সবাই নিহত হয়েছেন। হেলিকপ্টারটি ব্যক্তি মালিকানাধীন ছিল এবং নিহতদের নাম-পরিচয় এখনও উদ্ধার করা যায়নি।”

আন্দ্রিয়ে আরও জানান, শনিবার দু’পুর ২টার পরে দিকে হেলিকপ্টারটি থেকে সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল পুলিশের কাছে একটি জরুরি ফোনকল এসেছিল। সেই ফোনকলে এক প্রত্যক্ষদর্শী ব্যক্তি বলেছিলেন, শহরের র‌্যাং দে ইকোসাইস এলাকায় হাইওয়ের কাছে একটি হেলিকপ্টার বিপদের মুখে পড়েছে এবং সম্ভবত সেটিতে আগুন ধরে গিয়েছে।

“সেই ফোনকল পেয়েই দুর্ঘটনাস্থলে আসে পুলিশ; কিন্তু ততক্ষণে হেলিকপ্টারটি ধ্বংস হয়ে গেছে”, বিবিসিকে বলেন আন্দ্রিয়ে।

এ ঘটনার তদন্তে সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল পুলিশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে বলেও জানিয়েছেন আন্দ্রিয়ে।

সূত্র : বিবিসি

aliul / aliul

ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ফিলিপাইনে বিমানবাহিনীর দুই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত

বিশ্বের অর্ধেকের বেশি বরফ গলার জন্য দায়ী মাত্র ৩ শতাংশ হিমবাহ

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া

১৯৬৭’র পর ‘সবচেয়ে বড় সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১

প্রতিরক্ষা ছাড়িয়েও ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড