ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২৬ দুপুর ১১:৫৪

‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার শুটিং সেট থেকে শুরু হয়েছিল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রেম। দীর্ঘ প্রায় সাত বছরের সম্পর্কের পর ২০১৬ সালে বিচ্ছেদ ঘটে তাদের। সময়ের ব্যবধানে দুজনেই নতুন জীবনে পা রেখেছেন—রণবীর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আলিয়া ভাটের সঙ্গে, আর ক্যাটরিনা ঘর বেঁধেছেন অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে। প্রাক্তনের সেই স্মৃতি পেছনে ফেলে এবার একসঙ্গে কাজ করছেন রণবীর ও ভিকি। শুধু তাই নয়, এই সিনেমায় অভিনয় করছেন রণবীর কাপুরের স্ত্রী আলিয়া ভাটও।

সম্প্রতি এক রেস্তোরাঁর বাইরে স্ত্রী আলিয়া ও প্রাক্তনের স্বামী ভিকি কৌশলের সঙ্গে এক ফ্রেমে ধরা দিচ্ছিলেন তারা,। কিন্তু মুহূর্তেই ঘটে যায় এক অপ্রীতিকর এক ঘটনা। এক আলোকচিত্রীর ওপর হুট করেই মেজাজ হারালেন রণবীর কাপুর।

মুম্বাইয়ে নির্মাতা সঞ্জয় লীলা বানসালির নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর এই তিন তারকাদের নিয়ে একটি অনুষ্ঠান ছিল। তা শেষে রেস্তোরাঁ থেকে বের হয়ে আলোকচিত্রীদের ছবি তোলার সুযোগ দেন। পোজ দেওয়ার একপর্যায়ে পরিচালক ফ্রেম থেকে সরে যেতে চাইলে রণবীর তাকে ডেকে এনে আবার সঙ্গে দাঁড় করান। তবে ছবি তোলা শেষে সবাই বের হওয়ার সময় এক আলোকচিত্রী বারবার ডাকতে থাকেন এবং আলিয়া ও ভিকির সঙ্গে ফের পোজ দেওয়ার অনুরোধ জানান। এতে বিরক্তি চেপে রাখতে না পেরে পেছন ফিরে ওই আলোকচিত্রীকে উদ্দেশ্য করে রণবীর বলে ওঠেন, ‘বড্ড বেশি কথা বলছিস তুই!’

সামাজিক মাধ্যমে এ ঘটনার একটি ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে রণবীরের এই আচরণের সমালোচনা করলেও কেউ কেউ বিষয়টিকে তারকাদের ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। অবশ্য ঘটনাটির পরপরই ভিড় এড়িয়ে স্ত্রী আলিয়া ভাটকে সযত্নে গাড়িতে তুলতে দেখা যায় রণবীরকে।

উল্লেখ্য, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটি নিয়ে নির্মাতারা বিস্তারিত না জানালেও এটি একটি পিরিয়ড রোমান্টিক ওয়ার ড্রামা। এতে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে ভারতীয় বিমানবাহিনীর দুই কর্মকর্তার চরিত্রে দেখা যাবে, যাদের কেন্দ্র করে আলিয়ার সঙ্গে গড়ে উঠবে একটি ত্রিকোণ প্রেমের গল্প। সঞ্জয় লীলা বানসালি ও ইলা বেদ দত্তের লেখায় নির্মিত এই সিনেমাত আরও অভিনয় করছেন সুপ্রিয়া পাঠক। ২০২৭ সালের ২১ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

aliul / aliul

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক