দেখা না দিয়ে পারলেন না শাহরুখ
আসন্ন সিনেমা ‘কিং’-এর শেষদিকের ব্যস্ততা। তার ওপর মান্নাতে চলছে সংস্কারকাজ। সব মিলিয়ে ধারণা করা হয়েছিল, ৬১তম জন্মদিনে মুম্বাইয়ে ভক্তদের সঙ্গে দেখা হচ্ছে না শাহরুখ খানের। এ খবর শুনে মন খারাপও হয়েছিল ভক্তদের।
কিন্তু শেষ পর্যন্ত ভক্তদের হতাশ করতে পারলেন না বলিউড বাদশাহ। ২ নভেম্বর, জন্মদিনের সন্ধ্যায় মান্নাতের বারান্দায় এসে দেখা দিলেন তিনি। মধ্যরাত থেকে প্রিয় তারকার অপেক্ষায় থাকা ভক্তদের জানালেন শুভেচ্ছা ও ভালোবাসা।
খবর অনুযায়ী, বন্ধু ও পরিবারের সঙ্গে তাজ হোটেলে জন্মদিন উদ্যাপন করেন শাহরুখ। এরপর সন্ধ্যায় নিজের বাড়ি মান্নাতের বারান্দায় হাজির হন তিনি। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট ও জিনস পরা অভিনেতা ভক্তদের দিকে হাত নাড়েন, উড়ন্ত চুমু দেন। চেনা ভঙ্গিতে দুই হাত প্রসারিত করে দাঁড়ানোর পাশাপাশি সালাম ও নমস্কার জানিয়ে অভিবাদন জানান। এ সময় তাকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন উপস্থিত ভক্ত ও আলোকচিত্রীরা।
শাহরুখের দেখা না পেয়ে যখন ভক্তদের অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছিল, তখনই তাকে বহনকারী গাড়ির বহর মান্নাতের দিকে যেতে দেখা যায়। নিরাপত্তার কারণে বাড়ির সামনের সড়কে আগে থেকেই ব্যারিকেড দিয়ে রেখেছিল মুম্বাই পুলিশ। পরে সন্ধ্যার অন্ধকার ভেদ করে মান্নাতের বিশেষভাবে তৈরি মঞ্চে হাজির হন অভিনেতা। বর্তমানে বাড়িটিতে সংস্কারকাজ চলছে।
এদিকে শাহরুখের জন্মদিন উপলক্ষে দিনভর নানা আয়োজন করেন ভক্তরা। কেউ মুম্বাইয়ের জুহুর একটি রেস্তোরাঁয় কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন, কেউ মান্নাতের সামনে অভিনেতার বড় বড় পোস্টার নিয়ে হাজির হন। নাচ-গানেও মেতে ওঠেন তারা। পাশাপাশি শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর ‘তু মিল জায়ে’ গানটি একসঙ্গে উপভোগ করেন ভক্তরা। জন্মদিনের প্রথম প্রহরে গানটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে তাদের চমক দেন নায়ক। এতে দীপিকা পাড়ুকোনকেও দেখা গেছে।
শাহরুখের ৬১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সহকর্মীরাও। তাদের মধ্যে রয়েছেন কারিনা কাপুর, কাজল, অজয় দেবগন, অ্যাটলি, রিতেশ দেশমুখ, ফারাহ খান ও শিল্পা শেঠি।
aliul / aliul
দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা
দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা
অনন্তে আস্থা সানীর, ব্যাংক ঋণ ইস্যুতে যা বললেন অভিনেতা
‘পঞ্চায়েত ৫’ মুক্তি নিয়ে দুঃখ প্রকাশ অ্যামাজন প্রাইমের
পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস
স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ
কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে
সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি
১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ
আর্থিক সহায়তা নয়, কাজ চাইছেন শরদ কাপুর
ওটিটিতে ‘রামায়ণ’ মুক্তি নিয়ে যা ভাবছে নির্মাতারা
ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!